উদ্দীপকে কোন ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত রাসেলের কর্মকাণ্ডে মাদকাসক্তির ইঙ্গিত পাওয়া যায়। ব্যাখ্যা করা হলো-মাদকাসক্তি বলতে ড্রাগ বা মাদকদ্রব্যের প্রতি প্রবল আকর্ষণ ও আগ্রহকে বোঝায়, যা ক্রমশ ব্যক্তির শারীরিক ও মানসিক বিপর্যয় ডেকে আনে এবং ব্যক্তিকে অপরাধপ্রবণতার দিকেও নিয়ে যেতে পারে। মাদকাসক্তির মূল কারণ সঙ্গদোষ, কৌতূহল এবং হতাশা বা দুশ্চিন্তা, দারিদ্রা, বেকারত্ব এবং পরীক্ষায় অকৃতকার্য হলে মানুষ মুতাশায় নিমজ্জিত হয়। হতাশা ভুলে থাকতে মানুষ মাদকাসক্ত হয়ে পড়ে। সামাজিক ও রাজনৈতিক অস্থিতিশী মানুষ ফলে যুবকদের মধ্যে চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়। এমন সামাজিক অবক্ষয়ের ফলে তারা নেশার প্রতি আকৃষ্ট হয়। পিতামাতার স্নেহের অভাবে সন্তানরা হতাশা ও নিরাপত্তাহীনতায় ভোগে, যা মাদকাসক্তির অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। নেশাগ্রস্ত ও দুশ্চরিত্র একজন বন্ধুর প্রভাবেও মানুষ খুব সহজেই মাদকাসক্ত হয়ে পড়ে, যা তাকে শারীরিক, মানসিক ও নৈতিকভাবে চরম বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। তেমনি উদ্দীপকের রাসেল পরীক্ষায় অকৃতকার্য হয়ে হতাশায় মাদকাসক্ত হয়ে পরে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর