উদ্দীপকে কোন আইনের কথা বলা হয়েছে? এর উল্লেখযোগ্য ধারাগুলো বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে মুসলিম পারিবারিক আইন ১৯৬১ সালের কথা বলা হয়েছে। নিচে উল্লেখযোগ্য ধারা গুলো বর্ণনা করা হলো-১. বিবাহ রেজিস্ট্রেশন: মুসলিম আইন অনুসারে প্রতিটি বিবাহ রেজিস্ট্রেশন করতে হবে। সরকারি লাইসেন্স প্রাপ্ত ব্যক্তির মাধ্যমে রেজিস্ট্রি করলে উক্ত নিকাহ রেজিস্টার্ড বলে গণ্য হবে। ২. বিবাহের বয়স: এ আইনের মাধ্যমে ছেলেদের বয়স ২১ বছর এবং মেয়েদের ১৮ বছর হলে বিবাহযোগ্য বলে গণ্য করা হবে। ৩. দেনমোহর: এ আইন অনুসারে স্ত্রীর দেনমোহর পরিশোধ করা বাধ্যতামূলক করা হয়। ৪. দ্বিতীয় বিবাহ: এ আইনের মাধ্যমে দ্বিতীয় বিবাহের ওপর শর্তসাপেক্ষে বিধিনিষেধ আরোপ করা হয়। ৫. তালাক: এ আইনের প্রেক্ষিতে যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দিতে চায় তাহলে ৯০ দিনের সময় দিতে হয় এবং চেয়ারম্যানকে নোটিশ পাঠিয়ে ১ কপি স্ত্রীকে দিতে হয়। ৬. ভরণপোষণ: এ আইনের মাধ্যমে স্বামী কর্তৃক স্ত্রীকে ভরণপোষণ দেওয়া বাধ্যতামূলক করা হয়। ৭. উত্তরাধিকার: এ আইনের মাধ্যমে উত্তরাধিকারপ্রাপ্তির সুনির্দিষ্ট রূপরেখা চিত্রায়িত করা হয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন আইনের কথা বলা হয়েছে? এর উল্লেখযোগ্য ধারাগুলো বর্ণনা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর