সামাজিক সমস্যার আন্তঃসম্পর্ক ব্যাখ্যা কর।
উত্তর: সামাজিক সমস্যা হলো সমাজের নেতিবাচক পরিস্থিতি, যা ব্যক্তিগত ও সামষ্টিক উন্নয়নে বাধা সৃষ্টি করে। সমাজে বিদ্যমান বিভিন্ন সমস্যা এককভাবে বিচ্ছিন্ন নয়, বরং একটির সাথে অন্যটির গভীর সম্পর্ক রয়েছে। একটি সমস্যা অন্য সমস্যার জন্ম দেয় বা বিদ্যমান সমস্যাকে আরও প্রকট করে তোলে। যেমন- দারিদ্র্যের কারণে মানুষ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়। শিক্ষার অভাব। কর্মসংস্থানের সুযোগ কমায়, যা আবার দারিদ্র্যকে বাড়িয়ে তোলে। দারিদ্র্যের কারণে মানুষ পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হয়। এভাবেই সামাজিক সমস্যাগুলো একে অপরের সাথে আন্তঃসম্পর্কিত।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
সামাজিক সমস্যার আন্তঃসম্পর্ক ব্যাখ্যা কর।
উত্তর