সামাজিক সমস্যা পরস্পর নির্ভরশীল- সংক্ষেপে বুঝিয়ে লেখ।
উত্তর: সামাজিক সমস্যাসমূহ একক কোনো বিষয় নয়। প্রতিটি সমস্যা অন্যান্য সমস্যার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত এবং একে অন্যের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। সমাজের জটিল কাঠামোর কারণে সমস্যাগুলো এভাবে সংযুক্ত হয়ে পড়ে। এরূপ অবস্থার জন্য সমাজের নির্দিষ্ট কোনো অবস্থাকে যেমন- সামাজিক সমস্যা হিসেবে গণ্য করা হচ্ছে, তেমনি সেটি থেকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আরও বহুবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে। যেমন- দারিদ্র্য বাংলাদেশের একটি বড় সামাজিক সমস্যা। নিরক্ষরতা, পুষ্টিহীনতা, ভিক্ষাবৃত্তি, মাদকাসক্তি, কিশোর অপরাধ, বস্তি ইত্যাদি সমস্যাগুলো দারিদ্র্যের মধ্য থেকেই আবির্ভূত হয়। এভাবে একটি সমস্যা অন্যান্য সমস্যার সাথে সম্পর্কযুক্ত।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
সামাজিক সমস্যা পরস্পর নির্ভরশীল- সংক্ষেপে বুঝিয়ে লেখ।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর