বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের অতিরিক্ত নিঃসরণ গ্রিনহাউস প্রক্রিয়ায় বিশ্বব্যাপী উষ্ণতা বাড়িয়ে চলেছে। আর এই বৈশ্বিক উষ্ণায়নই মূলত জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী।জলবায়ুর পরিবর্তন হলো বায়ুমণ্ডলের উপাদানসমূহের গতিপ্রকৃতি ও পরিসংখ্যানগত মানের সাধারণ অবস্থার তাৎপর্যপূর্ণ ও দীর্ঘস্থায়ী পরিবর্তন। গ্রিন হাউস প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির কারণে দীর্ঘ সময়ব্যাপী বিরাজমান আবহাওয়ার গতিপ্রকৃতিতে অনেক পরিবর্তন হয়। এ পরিবর্তন পরিলক্ষিত হয় তাপমাত্রা, বৃষ্টিপাত, তুষারপাত, বায়ুপ্রবাহ ও আবহাওয়া অন্যান্য সূচকগুলোতে। অতিবৃষ্টি খরা, ভূমিকম্প, ভূমিধস, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সাইক্লোন ইত্যাদি জলবায়ু পরিবর্তনেরই ফল।অতএব উপরিউক্ত আলোচনা থেকে আমরা এই উপসংহারে আসতে পারি, গ্রিনহাউস প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের পরিমাণ বৃদ্ধি থেকে বৈশ্বিক যে উষ্ণায়ন ঘটে থাকে তাই জলবায়ু পরিবর্তনের জন দায়ী।