সামাজিক সমস্যা কাকে বলে?
উত্তর: সামাজিক সমস্যা হচ্ছে মানুষের সামাজিক সম্পর্ক, সামাজিক প্রতিষ্ঠান, সমাজ কাঠামো, সমাজের বিদ্যমান রীতিনীতি ও আদর্শের পরিপন্থি অবস্থা। সমাজের সাথে এরূপ অনাকাঙ্ক্ষিত, অবাঞ্ছিত, অপ্রত্যাশিত এবং ত্রুটিপূর্ণ অবস্থা বা আচরণ, যা সমাজের স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করে, তাই হলো সামাজিক সমস্যা। সমাজবিজ্ঞানী এল এ ফ্রাঙ্ক-এর মতে, সামাজিক সমস্যা হলো কোনো অসুবিধাজনক অবস্থা যা সমাজস্থ অনেক মানুষের অবাঞ্ছিত আচরণ, যা আমরা সংশোধন বা দূর করতে চাই। সামাজিক সমস্যা সমাজের উন্নতিকে বাধাগ্রস্ত করে এবং সমাজের মানুষের প্রাত্যহিক বা নিত্যদিনের শান্তিপূর্ণ জীবনযাপনে প্রতিবন্ধকতার সৃষ্টি করে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
সামাজিক সমস্যা কাকে বলে?
উদ্দীপক
দিনাজপুর সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর