উদ্দীপকে জলবায়ু পরিবর্তন নামক সামাজিক সমস্যাকে ইঙ্গিত করা হয়েছে।
বর্তমান বিশ্বের অন্যতম আলোচিত বিষয় হলো জলবায়ু পরিবর্তন। সাধারণত প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে বায়ুমণ্ডলের তাপবৃদ্ধিকারী গ্রিনহাউস গ্যাসের (কার্বন ডাই-অক্সাইড, ক্লোরোফ্লোরো কার্বন, নাইট্রাস অক্সাইড, মিথেন ইত্যাদি) মাত্রা বাড়তে থাকে। এতে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়। ফলে দীর্ঘ সময়ব্যাপী আবহাওয়া গতি-প্রকৃতিতে তারতম্য আসে যাকে বলা হয় জলবায়ু পরিবর্তন। এর ফলাফল হিসেবে অতিবৃষ্টি খরা, ভূমিকম্প, সুনামি, ভূমিধস, নদীভাঙন ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। এতে মানুষের জীবন হুমকির মুখে পড়ে।
উদ্দীপকে বলা হয়েছে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধির কারণ হিসেবে 'বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধি' উৎসমূল হিসেবে কাজ করছে। মানুষের জীবন জীবিকার ওপর এটি নেতিবাচক প্রভাব ফেলে। উদ্দীপকের এ বিষয়টি মূলত জলবায়ু পরিবর্তনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জলবায়ু পরিবর্তনকেই ইঙ্গিত করা হয়েছে।