মাদকাসক্তি বলতে কী বোঝায়?
উত্তর: বর্তমান সময়ের আলোচিত সমস্যাগুলোর মধ্যে মাদকাসক্তি অন্যতম। সামাজিক সমস্যা সৃষ্টির ক্ষেত্রে এ সমস্যা একটি বড় প্রভাবক হিসেবে কাজ করে। মাদকদ্রব্যের ওপর কোনো ব্যক্তির ক্রমাগত নির্ভরশীলতাকেই মাদকাসক্তি হিসেবে বিবেচনা করা হয়। এর প্রভাবে ব্যক্তির আচরণে অস্বাভাবিকতা ও অসংগতি দেখা দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, নেশা বা মাদকাসক্তি হলো ব্যক্তি ও সমাজের জন্য ক্ষতিকর এমন একটি মানসিক বা দৈহিক প্রতিক্রিয়া যা জীবিত প্রাণী ও মাদকের মিথস্ক্রিয়ার মাধ্যমে তৈরি হয়।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
মাদকাসক্তি বলতে কী বোঝায়?
উত্তর