উদ্দীপকে জুবায়ের হোসেনের বক্তব্যে সামাজিক সমস্যার বিষয়টি প্রতিফলিত হয়েছে।
সামাজিক সমস্যা বলতে সমাজ জীবনের অস্বাভাবিক অবস্থাকে বোঝায় যা আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে। সামাজিক সমস্যা সমাজ থেকে উদ্ভূত। এটি সমাজে একটি অস্বাভাবিক ও অনভিপ্রেত অবস্থা সৃষ্টি করে। সামাজিক সমস্যাগুলো পরস্পর সম্পর্কযুক্ত এবং সর্বজনীন। এগুলো সমাধানযোগ্য, উন্নয়নের পথে বাধা সৃষ্টিকারী এবং সম্মিলিতভাবে মোকাবিলা করতে হয়।
উদ্দীপকে জুবায়ের হোসেনের বক্তব্যে বাংলাদেশের মাথাপিছু কম আয়, আর্থ-সামাজিক ও রাজনৈতিক অবনতি, অপর্যাপ্ত কৃষি ও শিল্প উন্নয়ন, বেকারত্ব প্রভৃতি বিষয় ফুটে উঠেছে। উক্ত বিষয়গুলো সামাজিক সমস্যার ইঙ্গিত দেয়। যার ফলে সৃষ্টি হয় ত্রুটিপূর্ণ সামাজিক কাঠামো, সমাজের বিভিন্ন অনাকাঙ্খিত পরিবর্তন, সম্পদের অসম বন্টন, রাজনৈতিক অস্থিতিশীলতা প্রভৃতি। তাই বলা যায়, উদ্দীপকের জুবায়ের হোসেনের বক্তব্য সামাজিক সমস্যারই প্রতিফলন।