শেয়ারFacebookWhatsApp

সামাজিক সমস্যার একটি কারণ ব্যাখ্যা কর।

উত্তর: সামাজিক সমস্যার একটি প্রধান কারণ হলো মৌল মানবিক চাহিদার অপূরণ। মানুষের মৌলিক মানবিক চাহিদার অপূরণজনিত কারণে সামাজিক সমস্যার উদ্ভব হয়। মৌলিক মানবিক চাহিদার অপূরণ থেকে পুষ্টিহীনতা, স্বাস্থ্যহীনতা, দারিদ্র্য, বেকারত্ব, অপরাধপ্রবণতা, নিরক্ষরতাসহ নানাবিধ সামাজিক সমস্যার উদ্ভব হয়।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

সামাজিক সমস্যার একটি কারণ ব্যাখ্যা কর।

উদ্দীপক

S বন্ধুদের সাথে মিশে কৌতূহলবশত প্রথমে ধূমপান, তারপর অন্যান্য নেশাজাতীয় দ্রব্যের প্রতি অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ে। বিষয়টি তার বাবা জানতে পারলে তাকে একটি নিরাময় কেন্দ্রে ভর্তি করেন।

Dhaka · 2023

উত্তর

আইন অনুযায়ী যৌতুকের সর্বনিম্ন পরিমাণ ৫০০ টাকা।

উত্তর

সামাজিক সমস্যার একটি প্রধান কারণ হলো মৌল মানবিক চাহিদার অপূরণ। মানুষের মৌলিক মানবিক চাহিদার অপূরণজনিত কারণে সামাজিক সমস্যার উদ্ভব হয়। মৌলিক মানবিক চাহিদার অপূরণ থেকে পুষ্টিহীনতা, স্বাস্থ্যহীনতা, দারিদ্র্য, বেকারত্ব, অপরাধপ্রবণতা, নিরক্ষরতাসহ নানাবিধ সামাজিক সমস্যার উদ্ভব হয়।

উত্তর

উদ্দীপকে মারাত্মক সামাজিক সমস্যা মাদকাসক্তির প্রতিচ্ছবি ফুটে উঠেছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-মাদকাসক্তি হলো মাদকের প্রতি আসক্তি। মাদকদ্রব্যের ওপর কোনো ব্যক্তির ক্রমাগত নির্ভরশীলতাকেই মাদকাসক্তি হিসেবে বিবেচনা করা হয়। এটি মূলত এক ধরনের অবস্থা যেখানে মাদকের প্রতি ব্যবহারকারী শারীরিক ও মানসিক উত্তয় দিক দিয়েই নির্ভরশীল হয়ে পড়ে। মাদকের প্রতি সে তীব্র আকর্ষণ অনুভব করে এবং এরই সাথে মাদক গ্রহণের মাত্রা দিন দিন বৃদ্ধি পেতে থাকে। মাদকের প্রতি এই প্রবল আকর্ষণ শারীরিক ও মানসিক বিপর্যয় ডেকে আনে। উদ্দীপরে ১-এর নেশাজাতীয় দ্রব্যের প্রতি অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ায় এটিকে মাদকাসক্তি হিসেবে চিহ্নিত করা যায়।তাই বলা যায় যে, উদ্দীপকে মাদকাসক্তির প্রতিচ্ছবি ফুটে উঠেছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত মাদকাসক্তি সমস্যার প্রভাব বিশ্বব্যাপী মারাত্মক আকার ধারণ করেছে। বিশ্লেষণ করা হলো-বর্তমান বিশ্বের উন্নত ও উন্নয়নশীল প্রতিটি দেশে মাদকাসক্তির বিষবাষ্প ছড়িয়ে পড়েছে। পৃথিবীর কোটি কোটি লোক সর্বনাশা মাদকের নীল দংশনে আক্রান্ত নিজের জীবনকে নষ্ট করে দিচ্ছে। মাদকে আসক্তির কারণে নানাবিধ জটিল রোগে আক্রান্ত হচ্ছে। যেমন- ক্যান্সার, উচ্চ রক্তচাপ, ফুসফুসে পানি জমা ও প্রদাহ, অসাড়তা, স্মৃতিশক্তি বিলোপ, প্রজনন ক্ষমতা হ্রাস, যায়তান্ত্রিক অসাড়তা ইত্যাদি। আবার মানসিক উদ্যমহীনতা, হতাশা, নৈরাশ্য প্রভৃতি সমস্যা দেখা দেয়। আবার মাদকাসক্তি একটি পরিবারকে ধ্বংস করে দেয়। মাদকের ভাঙচুর পারিবারিক ভাঙন, শিশু ও বৃদ্ধদের নিরাপত্তাহীনতা, ভাঙচুর প্রভৃতি নানাবিধ সমস্যার ভয়াবহতা, আঙুল দিয়ে দেখিয়ে দেয়। সম্ভাবনাময় আগামী জীবনের কর্ণধারকে যৌবন ও তারুণ্যের মূল্যবান সময়কে গ্রাস করে নেয়। আবার মাদকাসক্তির হাত ধরে সমাজে নানা ধরনের অপরাধ দেখা দেয়। যেমন- কিশোর অপরাধ, ছিনতাই, চুরি-ডাকাতি, লুট, পতিতাবৃত্তি, চাঁদাবাজি, মেয়েদের উত্ত্যক্তকরণ, ধর্ষণ ইত্যাদি। আর্থসামাজিক অবস্থার অবনতির পাশাপাশি নানা সমস্যার সূচনা হয় মাদকাসক্তির হাত ধরে। তাই বলা যায়, মাদকাসক্তির প্রভাব সর্বত্র মারাত্মক আকার ধারণ করে।
HSCSocial Work 2nd PaperDhaka 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।