উদ্দীপকে আবরার অটিজম নামক সামাজিক সমস্যায় পতিত। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : মানুষের মস্তিষ্কের বিকাশগত অসম্পূর্ণতাজনিত একটি বৈষম্য বা সমস্যা কে অটিজম বলে। এটি এমন একটি স্নায়ুবিক বা মানবিক সমস্যা যার ফলে শিশু মানসিকভাবে প্রতিবন্ধকতা সম্মুখীন হয়। অটিজমের ফলে শিশুরা অস্বাভাবিকভাবে নিজেদেরকে চার পাশ থেকে গুটিয়ে ফেলে। এবং তাদের মধ্যে আচরণগত নানা সমস্যা দেখা দেয়। জামা আক্রান্ত শিশুদের সুনির্দিষ্ট কিছু লক্ষণ বা বৈশিষ্ট্য রয়েছে । যেমন যোগাযোগে মৌখিক ও অমৌকিক অক্ষমতা, বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ নাড়াচাড়া ও চলাফেরার ভারসামহীনতা, কারো চোখে চোখ রেখে কথা বলতে না পারা, কারো সঙ্গে মেলামেশা অনিহা, নিজেকে চারপাশে পরিবেশে ও মানুষজন থেকে গুটিয়ে রাখা, রুটিন বাধা জীবনের অবস্থা হয়ে পড়া এবং এর অতিক্রম ঘটলে পৃথিবীতে হওয়া, জোরে চিৎকার করা, একই কথা বারবার বলাই ইত্যাদি। উদ্দীপকে তিন বছর বয়সের শিশু আবরার একই কাজ বারবার করে, কারে সাথে সহজে মিশতে চায় না, একা একা খেলতে পছন্দ করে, কারো সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারে না। যা অটিজমে আক্রান্ত শিশুদের বৈশিষ্ট্যর সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত আবরার অটিজম নামক সামাজিক সমস্যায় পতিত।