শেয়ারFacebookWhatsApp

বাল্যবিবাহ বলতে কী বোঝায়?

উত্তর: নির্দিষ্ট বয়সের আগে বিয়ে হলে তাকে বাল্যবিবাহ বলে। বিবাহের প্রাথমিক শর্ত হলো ছেলে-মেয়ের বয়স। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ছেলের বয়স কমপক্ষে ২১ আর মেয়ের বয়স ১৮ বছর হতে হবে। কিন্তু বাস্তবে ছেলে ও মেয়ের প্রকৃত বয়সকে পাশ কাটিয়ে সামাজিকভাবে বিয়ে সম্পন্ন হয়। এক্ষেত্রে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে একজন ছেলে ও মেয়ের মধ্যে বিবাহ সম্পন্ন হলে তাকে বাল্যবিবাহ বলে। বাল্যবিবাহ এদেশের একটি সামাজিক সমস্যা। এটি ব্যক্তি, সমাজ তথা দেশের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

বাল্যবিবাহ বলতে কী বোঝায়?

উদ্দীপক

মস্তিষ্কের বিকাশজনিত এক ধরনের প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করছেন জনাব সায়মা ওয়াজেদ পুতুল। এ প্রতিবন্ধিতার শিকার শিশুদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন আনয়ন, চিকিৎসা ও পুনর্বাসন ক্ষেত্রে তিনি নিবেদিতপ্রাণ। বিশ্বস্বাস্থ্য সংস্থা ২০১৭ সালে এই মহতী কর্মের জন্য তাকে দক্ষিণ এশিয়ার 'চ্যাম্পিয়ন' সম্মানে ভূষিত করে।

Rajshahi · 2018

উত্তর

মাদকদ্রব্য 'ইয়াবা' শব্দটি এসেছে থাই ভাষা থেকে।

উত্তর

নির্দিষ্ট বয়সের আগে বিয়ে হলে তাকে বাল্যবিবাহ বলে। বিবাহের প্রাথমিক শর্ত হলো ছেলে-মেয়ের বয়স। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ছেলের বয়স কমপক্ষে ২১ আর মেয়ের বয়স ১৮ বছর হতে হবে। কিন্তু বাস্তবে ছেলে ও মেয়ের প্রকৃত বয়সকে পাশ কাটিয়ে সামাজিকভাবে বিয়ে সম্পন্ন হয়। এক্ষেত্রে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে একজন ছেলে ও মেয়ের মধ্যে বিবাহ সম্পন্ন হলে তাকে বাল্যবিবাহ বলে। বাল্যবিবাহ এদেশের একটি সামাজিক সমস্যা। এটি ব্যক্তি, সমাজ তথা দেশের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে।

উত্তর

উদ্দীপকে মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা বলতে অটিজমকে ইঙ্গিত করা হয়েছে। অটিজম শব্দটি গ্রিক শব্দ Autos থেকে এসেছে; যার ইংরেজি হলো Self এবং বাংলা অর্থ স্বয়ং বা স্বীয়। আর ইংরেজি Autism-এর বাংলা অর্থ আত্মসংবৃতি, যা এক ধরনের মানসিক রোগ বিশেষ। উদ্দীপকে এ মানসিক রোগে আক্রান্তদের নিয়ে কাজ করার কথা বলা হয়েছে। উদ্দীপকের জনাব সায়মা ওয়াজেদ পুতুল এক ধরনের প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করছেন। এ শিশুরা মস্তিষ্কের বিকাশজনিত সমস্যায় ভুগছে যা অটিস্টিক শিশুদের লক্ষণ। কারণ এ রোগ মূলত মস্তিষ্কের বিকাশে এক ধরনের প্রতিবন্ধকতা যা সাধারণত একটি শিশু জন্মের প্রথম ২ বছরের মধ্যে দেখা দেয়। অটিজমকে অনেক ক্ষেত্রে Neurological Disorder-ও বলা হয়। অটিস্টিক শিশুরা অস্বাভাবিকভাবে নিজেদের মধ্যে গুটিয়ে থাকে। এটি ব্যক্তির এমন একটি অবস্থা যা তাকে আত্মকেন্দ্রিক করে রাখে। এর ফলে সে পরিবার ও সমাজের অন্যান্যদের সাথে স্বাভাবিক আচরণ বা ক্রিয়া-প্রতিক্রিয়া করতে পারে না। আর মানুষের এ অবস্থা সৃষ্টি হওয়ার জন্য মস্তিষ্কের পর্যাপ্ত বিকাশ না হওয়াই দায়ী। তাই বলা যায়, উদ্দীপক থেকে অটিজমের ধারণা পাওয়াযায়।

উত্তর

অটিজমের প্রভাব ব্যক্তি থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত বিস্তৃত- উক্তিটি যথার্থ। অটিজম আমাদের দেশ তথা বিশ্বের জন্য একটি বড় ধরনের সমস্যা। সমাজে যেসব অটিস্টিক শিশু বা ব্যক্তি আছে তারা ব্যক্তি সমাজ, পরিবার ও রাষ্ট্রীয় পর্যায়ে নেতিবাচক প্রভাব ফেলে। যা অনেক সময় পুরো রাষ্ট্রীয় পরিবেশের স্বাভাবিকতায় বাধা হয়ে দাঁড়ায়। যাদের পরিবারে অটিস্টিক শিশু আছে তাদের আর্থিক ব্যয় বেশি হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে পরিচালিত এক প্রতিবেদনে দেখা যায়, প্রতিবছর অটিস্টিক শিশুদের জন্য ১৩৭ বিলিয়ন ডলার খরচ করতে হয়। আর একজন সুস্থ ব্যক্তির জন্য সারা জীবনে ব্যয় হয় ২.৪ মিলিয়ন US ডলার। সামাজিকভাবেও অটিজমের নেতিবাচক প্রভাব লক্ষ করা যায়। বিশেষ করে যখন কোনো বাবা-মা সন্তানের অটিজমের বিষয়টি জানতে পারে তখন থেকে ঐ শিশুর প্রতি তার মনোভাব পরিবর্তন হয়। অনেক ক্ষেত্রে অটিস্টিক শিশুর জন্য তার ভাই-বোন অস্বস্তিবোধ করে। অনেক সময় সামাজিক নানা অনুষ্ঠান থেকেও তাদের দূরে রাখা হয়। বিশেষজ্ঞদের ধারণা এসব বিষয় যখন শিশুটি বুঝতে পারে তখন তার মধ্যে অস্বস্তি কাজ করে এবং সে নেতিবাচক কাজে প্রলুব্ধ হয়। সমাজে অনেক ব্যক্তি আছেন যারা নিজেদের সামাজিক মর্যাদার কথা চিন্তা করে অটিস্টিক সন্তানকে সবার সামনে নিয়ে আসতে চান না। পারিবারিক পরিবেশেও অটিজমের প্রভাব অনেক। এ সমস্ত শিশুর বা ব্যক্তির আচরণে অনেক সময় পরিবারে অশান্তি নেমে আসে। সবচেয়ে বেশি চাপ পড়ে মায়ের ওপর। তিনি শত বাধা সত্ত্বেও তার সন্তানকে পরিবারে আগলে রাখতে চান। তবে শুধু ব্যক্তি ও পরিবারেই নয়, বরং রাষ্ট্রীয় পর্যায়েও অটিজম বিশৃঙ্খলার সৃষ্টি করে। এ আলোচনা থেকে তাই বলা যায়, অটিজম ব্যক্তি থেকে রাষ্ট্রীয় পর্যায়ে নেতিবাচক প্রভাব ফেলে।
HSCSocial Work 2nd PaperRajshahi 2018
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।