শেয়ারFacebookWhatsApp

মানবতা, পক্ষপাতহীনতা, নিরপেক্ষতা, স্বাধীনতা কোন সংস্থার মূলনীতি?

উত্তর: মানবতা, পক্ষপাতহীনতা, নিরপেক্ষতা, স্বাধীনতা ইত্যাদি রেডক্রিসেন্ট সোসাইটির মূলনীতি।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

মানবতা, পক্ষপাতহীনতা, নিরপেক্ষতা, স্বাধীনতা কোন সংস্থার মূলনীতি?

উদ্দীপক

১৯৭২ সাল থেকে একটি সংস্থা বাংলাদেশের আর্থ- সামাজিক উন্নয়নমূলক অন্যান্য কর্মকাণ্ডের সাথে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে আসছে। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের উন্নয়নকে সুসংহত ও ফলপ্রসূ করতে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান, নির্বাচন ব্যবস্থাপনা, বিচার ব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখছে। তাছাড়া এটি মানবসম্পদ উন্নয়নেও অন্যন্য ভূমিকা রাখছে।

Rajshahi · 2018

উত্তর

মানবতা, পক্ষপাতহীনতা, নিরপেক্ষতা, স্বাধীনতা ইত্যাদি রেডক্রিসেন্ট সোসাইটির মূলনীতি।

উত্তর

“লিঙ্গ সমতা আনয়ন” ওয়ার্ল্ড ভিশনের একটি নারী উন্নয়নমূলক কার্যক্রম। লিঙ্গ সমতা আনয়ন কর্মসূচির লক্ষ্য হলো লিঙ্গ বৈষম্য বা নারী পুরুষের অসমতা কমিয়ে আনা। এজন্য প্রতিষ্ঠানটি সমতাভিত্তিক এলাকা উন্নয়ন কর্মসূচি গ্রহণ করে। পুরুষের পাশাপাশি নারী উদ্যোক্তা গড়ে তুলতেও ওয়ার্ল্ড ভিশন বিভিন্ন কৌশল অবলম্বন করে। প্রতিষ্ঠানটি এজন্য নারীদের বিভিন্ন শিক্ষা ও প্রশিক্ষণসহ ঋণ প্রদান করছে।

উত্তর

উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রতিষ্ঠান UNDP-এর বিবৃত কার্যক্রমের বিশেষত্ব হলো বাংলাদেশে এই কার্যক্রমগুলো শুধুমাত্র UNDP -ই পরিচালনা করে। যা এদেশের গণতন্ত্র, নির্বাচনব্যবস্থা, বিচারব্যবস্থা ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশে যে সকল সংস্থা কাজ করছে তার মধ্যে UNDP-এর কার্যক্রম সবচেয়ে উল্লেখযোগ্য। সংস্থাটি এদেশে বিদ্যমান গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠানিক রূপদানে কাজ করে যাচ্ছে। সংস্থাটি এদেশের বিচারব্যবস্থাকে শক্তিশালী ও কার্যকর করার জন্য ২০১২ সালে বিচারব্যবস্থা সুদৃঢ়করণ প্রকল্প চালু করে যা ২০১৪ সাল পর্যন্ত চলে। এ প্রকল্পটি UNDP-এর অর্থায়নেই বাস্তবায়িত হয়। আবার এদেশের নির্বাচন ব্যবস্থাপনার উন্নয়নে বাংলাদেশ নির্বাচন কমিশনের সাথে UNDP যৌথভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সংস্থাটি এদেশের মানবসম্পদ উন্নয়নেও কাজ করছে। উদ্দীপকেও UNDP-এর এই কার্যক্রমগুলো বর্ণনা দেওয়া হয়েছে। আর এদেশে কাজ করছে এরকম বিভিন্ন সংস্থার মধ্যে UNDP-ই এই কার্যক্রমগুলো পরিচালনা করছে। ফলে এদেশের গণতন্ত্র, বিচারব্যবস্থা, নির্বাচন ব্যবস্থাপনা প্রভৃতির উন্নয়ন সাধিত হচ্ছে। এটিই উদ্দীপকে ইঙ্গিতকৃত UNDP-এর বিবৃত কার্যক্রমের বিশেষ দিক।

উত্তর

আমি মনে করি আর্থ-সামাজিক উন্নয়নকে সুসংহত ও ফলপ্রসূ করতে উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রতিষ্ঠানটি অর্থাৎ UNDP যে সব কার্যক্রম পরিচালনা করছে তা বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশে যেসব সংস্থা কাজ করছে সেগুলোর মধ্যে UNDP অন্যতম। এটি ১৯৭২ সালের ৩১ জুলাই থেকে এদেশে বিভিন্ন আর্থ- সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে। আর আর্থ-সামাজিক উন্নয়নকে সুসংহত ফলপ্রসূ করতে সংস্থাটি গণতন্ত্র শাসনব্যবস্থাকে শক্তিশালী করতে বিভিন্ন কার্যক্রম চালু করেছে। এর মাধ্যমে সংস্থাটি এদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপদানে নির্বাচন ও বিচার ব্যবস্থার উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে। যেমন এ লক্ষ্যপূরণে সংস্থাটি পুলিশের সেবাকে জনকল্যাণমূখী করতে পুলিশ সংস্কার কার্যক্রম চালু করেছে। গণতান্ত্রিক ব্যবস্থাকে সাধারণ মানুষের দারপ্রান্তে পৌঁছে দিতে এটি উপজেলা শাসন পরিচালনা প্রকল্প গ্রহণ করেছে। আবার, বিচার ব্যবস্থাকে শক্তিশালী ও কার্যকর করতে এ সংস্থার আওতায় বিচারব্যবস্থা সুদৃঢ়করণ প্রকল্প বাস্তবায়িত হয়েছে। ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করতে ইউনিয়ন পরিষদ প্রশাসন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এছাড়া নির্বাচন ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশের নির্বাচন কমিশনের সাথে UNDP যৌথভাবে কাজ করে। এসব কার্যক্রম বাস্তবায়নের ফলে এদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভিত্তি মজবুত হয়েছে। যার ফলে এদেশের মানুষের জীবনযাত্রার মান ও মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। মানুষ সহজে তাদের অধিকার আদায় ও চাহিদা পূরণ করতে পারছে। উদ্দীপকে একটি সংস্থা সম্পর্কে বলা হয়েছে যে এটি ১৯৭২ সাল থেকে এদেশের আর্থ-সামাজিক উন্নয়নমূলক অন্যান্য কর্মকাণ্ডের সাথে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে যা UNDP কে নির্দেশ করে। আর UNDP গৃহীত কার্যক্রমগুলো এদেশের উন্নয়নকে সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উপরের আলোচনা থেকে বলা যায়, আর্থ-সামাজিক উন্নয়নকে সুসংহত করতে উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রতিষ্ঠান অর্থাৎ UNDP পরিচালিত কার্যক্রমগুলোর ভূমিকা অনস্বীকার্য।
HSCSocial Work 2nd PaperRajshahi 2018
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।