আমি মনে করি, উদ্দীপকে নির্দেশিত সমস্যা অর্থাৎ মাদকাসক্তি প্রতিরোধযোগ্য ।
সাধারণভাবে বলা যায়, মাদক বা নেশা জাতীয় দ্রব্যের প্রতি আসক্তিই হলো মাদকাসক্তি । বর্তমানে বাংলাদেশে বিরাজমান বিভিন্ন সমস্যার মধ্যে মাদকাসক্তি অন্যতম। এটি আমাদের সমাজে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলছে।
উদ্দীপকে দেখা যায়, লতার স্বামী ও সন্তান নেশায় আসক্ত। অর্থাৎ লতার স্বামী ও সন্তান দ্বারা সৃষ্ট সমস্যাটি হলো মাদকাসক্তি। তবে বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে মাদকাসক্তি রোধ করা সম্ভব। ধর্মীয় ও নৈতিক শিক্ষার মধ্য দিয়ে মাদক বিরোধী সচেতনতা ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলে শিশু-কিশোররা সচেতন হবে এবং মাদক গ্রহণ থেকে বিরত থাকবে। সুস্থ চিত্তবিনোদনের ব্যবস্থা করতে পারলে শিশু-কিশোররা মাদক গ্রহণ ও অন্যান্য খারাপ অভ্যাসের দিকে ঝুঁকবে না। 'মাদককে না বলুন' এই প্রতিজ্ঞায় জনগণ বিশেষ করে তরুণদের উদ্বুদ্ধ করতে পারলে এবং সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র, পোস্টার, বিলবোর্ড, লিফলেট ইত্যাদির মাধ্যমে মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে সচেতনতা সৃষ্টি করতে পারলে এ সমস্যা বহুলাংশে রোধ করা সম্ভব। পাশাপাশি মাদক উৎপাদন ও পাচার বন্ধ করলে মাদকাসক্তি প্রতিরোধ করা সম্ভব হবে।
উপরের আলোচনা থেকে তাই বলা যায়, উদ্দীপকে নির্দেশিত সামাজিক সমস্যাটি হলো মাদকাসক্তি। আর উপরোল্লিখিত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ সমস্যা প্রতিরোধ করা যাবে।