উদ্দীপকে উল্লিখিত মনির সমস্যাটির কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মনির সমস্যাটি হলো যৌতুক প্রথা। বিয়ের সময় কিংবা বিয়ের আগে বা পরে বরপক্ষ অন্যায়ভাবে চাপ প্রয়োগের মাধ্যমে কন্যাপক্ষের কাছ থেকে যে অর্থসম্পদ আদায়, করে তাকে যৌতুক বলে।যৌতুক প্রথা সমাজব্যবস্থায় বিদ্যমান থাকায় বহুবিধ কারণ বিদ্যমান। সামাজিক রীতিনীতি, মূল্যবোধ, সম্পদে অসম বণ্টন ব্যবস্থা ইত্যাদির পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে যৌতুক বর্তমানে সামাজিক সমস্যায় রূপ নিয়েছে। দারিদ্র্য যৌতুকের মতো সামাজিক কুপ্রথা বৃদ্ধির প্রধান কারণ। অর্থের অভাবে যারা নিজেদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে না, তারা মনে করে যৌতুক তাদের জন্য আর্থিক উন্নতির একটি বড় সুযোগ। আবার অনেক ক্ষেত্রে যৌতুক নেওয়াকে একটি সামাজিক মর্যাদার বিষয় হিসেবেও বিবেচনা করা হয়। বিশেষ করে উচ্চবিত্ত পরিবারের বংশমর্যাদা ও আভিজাত্য ফুটিয়ে তুলতে কন্যাপক্ষ বরপক্ষকে মোটা অঙ্কের যৌতুক প্রদান করে। যৌতুকের অন্যতম আরেকটি কারণ হলো নারীদের পরনির্ভরশীল জীবনযাপন ও আর্থিক নিরাপত্তার অভাব। এছাড়া শারীরিক বৈশিষ্ট্য যেমন- চেহারা, উচ্চতা, গায়ের রং ইত্যাদির কারণে অনেক সময়ই যৌতুক দিতে বাধ্য হয়। এছাড়া আরও অনেক কারণ রয়েছে। তাই বলতে হয়, মনির সমস্যাটির পিছনে উপর্যুক্ত কারণ রয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মনির সমস্যাটির কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর