উদ্দীপকে ইঙ্গিতকৃত পরিবর্তন চিহ্নিত করে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে জলবায়ু পরিবর্তনজনিত সামাজিক সমস্যাকে ইঙ্গিত করা হয়েছে।জলবায়ু পরিবর্তন একটি প্রাকৃতিক ঘটনা হলেও মানুষের কর্মকাণ্ড দ্বারা এই স্বাভাবিক পরিবর্তনটি সমস্যায় রূপান্তরিত হয়েছে। সাধারণত জলবায়ু হলো কোনো এলাকার কমপক্ষে ৩০ বছরের গড় আবহাওয়া। আর জলবায়ু পরিবর্তন হলো বায়ুমণ্ডলের উপাদানসমূহের গতি-প্রকৃতি ও পরিসংখ্যানগত মানের সাধারণ অবস্থার তাৎপর্যপূর্ণ ও দীর্ঘস্থায়ী পরিবর্তন। কানাডিয়ান সরকারের মতে, 'জলবায়ু পরিবর্তন হলো দীর্ঘ সময়ব্যাপী আবহাওয়ার অবস্থানগত পরিবর্তন। আর এ পরিবর্তন পরিলক্ষিত হয় তাপমাত্রা, বৃষ্টিপাত, তুষারপাত, বায়ুপ্রবাহ ও আবহাওয়ার অন্য সূচকগুলোর মধ্যে। তাই বলা যায়, গ্রিনহাউজ প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির কারণে দীর্ঘ সময়ব্যাপী বিরাজমান আবহাওয়ার গতি-প্রকৃতিতে যে পরিবর্তন সাধিত হয়, তাকে জলবায়ু পরিবর্তন বলে। অতিবৃষ্টি, খরা, ভূমিকম্প, ভূমিধস, নদীভাঙন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ইত্যাদি জলবায়ু পরিবর্তনের ফল।উদ্দীপকে নদী শুকিয়ে যাওয়া, কৃষি উৎপাদন হার্স ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এ তিনটি জলবায়ু পরিবর্তনের ফলাফল। আর এ উজাড় জলবায়ু পরিবর্তনের কারণ।সুতরাং বলা যায়, প্রশ্ন চিহ্নিত স্থানে জলবায়ু পরিবর্তনকে ইঙ্গিত করা হচ্ছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত পরিবর্তন চিহ্নিত করে ব্যাখ্যা কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর