বৃত্ত চিত্রে যে সামগ্রিক সমস্যার ইঙ্গিত করা হয়েছে তার মৌলিক কারণগুলো ব্যাখ্যা কর।
উত্তর: বৃত্ত চিত্রে সামাজিক সমস্যা মাদকাসক্তির প্রতি ইঙ্গিত করা হয়েছে।উদ্দীপকের চিত্রে শতকরা হিসেবে যে নামগুলো প্রদর্শন করা হয়েছে এর প্রত্যেকটি মাদক হিসেবে ব্যবহৃত হয়। ইয়াবা, হেরোইন, ফেনসিডিল গাঁজা, অ্যালকোহল, প্যাথেড্রিন-এগুলো অধিক পরিচিত মাদক। সুতরাং এর দ্বারা মাদকাসক্তি সমস্যাই ইঙ্গিত করা হয়েছে। মাদকাসক্তি হলো এমন অবস্থা যা ব্যক্তিকে মাদক গ্রহণে উদ্বুদ্ধ করে এবং ক্রমান্বয়ে গ্রহণের মাত্রা বাড়তে থাকে। অবশেষে ব্যক্তি মানসিক ও শারীরিকভাবে মাদকের প্রতি সম্পূর্ণরূপে নির্ভরশীল হয়ে পড়ে। মাদকাসক্তির মৌলিক কারণগুলো হলো- সঙ্গদোষ ও কৌতূহল; মাদকদ্রব্যের সহজলভ্যতা ও ভৌগোলিক অবস্থান; হতাশা ও ব্যর্থতা; অপসংস্কৃতি, জীবনে ব্যর্থতা; সামাজিক ও রাজনৈতিক অস্থিতিশীলতা; পারিবারিক কলহ; মূল্যবোধের অবক্ষয় এবং সুস্থ বিনোদনের অভাব প্রভৃতি।সুতরাং স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, উদ্দীপকের চিত্রে মাদকের প্রতি আসক্তি বিচারে বেশি ব্যবহৃত মাদকের চিত্র তুলে ধরা হয়েছে। তাই সমস্যাটি মাদকাসক্তি।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
বৃত্ত চিত্রে যে সামগ্রিক সমস্যার ইঙ্গিত করা হয়েছে তার মৌলিক কারণগুল…
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর