উদ্দীপকে ইঙ্গিতকৃত সমস্যার প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মাদকাসক্তি সমস্যার প্রভাব বিশ্বব্যাপী মারাত্মক আকার ধারণ করেছে।বর্তমান বিশ্বের উন্নত ও উন্নয়নশীল প্রতিটি দেশে মাদকাসক্তির বিষবাষ্প ছড়িয়ে পড়েছে। পৃথিবীর কোটি কোটি লোক সর্বনাশা মাদকের নীল দংশনে আক্রান্ত নিজের জীবনকে নষ্ট করে দিচ্ছে। মাদকে আসক্তির কারণে নানাবিধ জটিল রোগে আক্রান্ত হচ্ছে। যেমন-ক্যান্সার, উচ্চ রক্তচাপ, ফুসফুসে পানি জমা ও প্রদাহ, অসাড়তা, স্মৃতিশক্তি বিলোপ, প্রজনন ক্ষমতা হ্রাস, স্নায়ুতান্ত্রিক অসাড়তা ইত্যাদি। আবার মানসিক উদ্যমহীনতা, হতাশা, নৈরাশ্য প্রভৃতি সমস্যা দেখা দেয়। আবার মাদকাসক্তি একটি পরিবারকে ধ্বংস করে দেয়। মাদকের ফলে পারিবারিক ভাঙন, শিশু ও বৃদ্ধদের নিরাপত্তাহীনতা, ভাঙচুর প্রভৃতি নানাবিধ সমস্যার ভয়াবহতা, আঙুল দিয়ে দেখিয়ে দেয়। সম্ভাবনাময় আগামী জীবনের কর্ণধারকে যৌবন ও তারুণ্যের মূল্যবান সময়কে গ্রাস করে নেয়। আবার মাদকাসক্তির হাত ধরে সমাজে নানা ধরনের অপরাধ দেখা দেয়। যেমন- কিশোর অপরাধ, ছিনতাই, চুরি-ডাকাতি, লুট, পতিতাবৃত্তি, চাঁদাবাজি, মেয়েদের উত্ত্যক্তকরণ, ধর্ষণ ইত্যাদি। আর্থসামাজিক অবস্থার অবনতির পাশাপাশি নানা সমস্যার সূচনা হয় মাদকাসক্তির হাত ধরে। সুতরাং সুস্পষ্টভাবে বলা যায়, মাদকাসক্তির প্রভাব সর্বত্র মারাত্মক আকার ধারণ করে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত সমস্যার প্রভাব বিশ্লেষণ কর।
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর