শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কোন সামাজিক সমস্যার ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে জলবায়ু পরিবর্তনজনিত সামাজিক সমস্যাকে ইঙ্গিত করা হয়েছে।জলবায়ু পরিবর্তন, একটি প্রাকৃতিক ঘটনা হলেও মানুষের কর্মকাণ্ড দ্বারা এই স্বাভাবিক পরিবর্তনটি সমস্যায় রূপান্তরিত হয়েছে। সাধারণত জলবায়ু হলো কোনো এলাকার কমপক্ষে ৩০ বছরের গড় আবহাওয়া।আর জলবায়ু পরিবর্তন হলো বায়ুমণ্ডলের উপাদানসমূহের গতি-প্রকৃতি ও পরিসংখ্যানগত মানের সাধারণ অবস্থার তাৎপর্যপূর্ণ ও দীর্ঘস্থায়ী পরিবর্তন। কানাডিয়ান সরকারের মতে, 'জলবায়ু পরিবর্তন হলো দীর্ঘ সময়ব্যাপী আবহাওয়ার অবস্থানগত পরিবর্তন। আর এ পরিবর্তন পরিলক্ষিত হয় তাপমাত্রা, বৃষ্টিপাত, তুষারপাত, বায়ুপ্রবাহ ও আবহাওয়ার অন্য সূচকগুলোর মধ্যে। তাই বলা যায়, গ্রিনহাউজ প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির কারণে দীর্ঘ সময়ব্যাপী বিরাজমান আবহাওয়ার গতি-প্রকৃতিতে যে পরিবর্তন সাধিত হয়, তাকে জলবায়ু পরিবর্তন বলে। অতিবৃষ্টি, খরা, ভূমিকম্প, ভূমিধস, নদীভাঙন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ইত্যাদি জলবায়ু পরিবর্তনের ফল।উদ্দীপকে নদী শুকিয়ে যাওয়া, কৃষি উৎপাদন হ্রাস ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এ তিনটি জলবায়ু পরিবর্তনের ফলাফল। আর এ উজাড় জলবায়ু পরিবর্তনের কারণ।সুতরাং বলা যায়, প্রশ্ন চিহ্নিত স্থানে জলবায়ু পরিবর্তনকে ইঙ্গিত করা হচ্ছে।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে কোন সামাজিক সমস্যার ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা কর।

উদ্দীপক

বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধির কারণ হিসেবে 'বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধি' উৎসমূল হিসেবে কাজ করছে। মানুষের জীবন-জীবিকার এটা নেতিবাচক প্রভাব ফেলে। প্রতিকূল অবস্থা থেকে উত্তরণে সমাজকর্মীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025

উত্তর

বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২ এপ্রিল'।

উত্তর

সামাজিক সমস্যাসমূহ একক কোনো সমস্যা নয়। প্রতিটি সমস্যা একে অন্যের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত এবং একে অন্যের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। সমাজের জটিল কাঠামোর কারণে সমস্যাগুলো পরস্পর এভাবে সংযুক্ত হয়ে পড়ে। এরূপ অবস্থার জন্য সমাজের নির্দিষ্ট কোনো সামাজিক অবস্থাকে যেমন সামাজিক সমস্যা হিসেবে গণ্য করা হচ্ছে, তেমনি সেটি থেকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আরও বহুবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে। যেমন দারিদ্র্য বাংলাদেশের একটি বড় সমস্যা। নিরক্ষরতা, পুষ্টিহীনতা, ভিক্ষাবৃত্তি, মাদকাসক্তি, কিশোর অপরাধ, বস্তি ইত্যাদি সমস্যাগুলো দারিদ্র্যের মধ্য থেকেই আবির্ভূত হয়।

উত্তর

উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে জলবায়ু পরিবর্তনজনিত সামাজিক সমস্যাকে ইঙ্গিত করা হয়েছে।জলবায়ু পরিবর্তন, একটি প্রাকৃতিক ঘটনা হলেও মানুষের কর্মকাণ্ড দ্বারা এই স্বাভাবিক পরিবর্তনটি সমস্যায় রূপান্তরিত হয়েছে। সাধারণত জলবায়ু হলো কোনো এলাকার কমপক্ষে ৩০ বছরের গড় আবহাওয়া।আর জলবায়ু পরিবর্তন হলো বায়ুমণ্ডলের উপাদানসমূহের গতি-প্রকৃতি ও পরিসংখ্যানগত মানের সাধারণ অবস্থার তাৎপর্যপূর্ণ ও দীর্ঘস্থায়ী পরিবর্তন। কানাডিয়ান সরকারের মতে, 'জলবায়ু পরিবর্তন হলো দীর্ঘ সময়ব্যাপী আবহাওয়ার অবস্থানগত পরিবর্তন। আর এ পরিবর্তন পরিলক্ষিত হয় তাপমাত্রা, বৃষ্টিপাত, তুষারপাত, বায়ুপ্রবাহ ও আবহাওয়ার অন্য সূচকগুলোর মধ্যে। তাই বলা যায়, গ্রিনহাউজ প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির কারণে দীর্ঘ সময়ব্যাপী বিরাজমান আবহাওয়ার গতি-প্রকৃতিতে যে পরিবর্তন সাধিত হয়, তাকে জলবায়ু পরিবর্তন বলে। অতিবৃষ্টি, খরা, ভূমিকম্প, ভূমিধস, নদীভাঙন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ইত্যাদি জলবায়ু পরিবর্তনের ফল।উদ্দীপকে নদী শুকিয়ে যাওয়া, কৃষি উৎপাদন হ্রাস ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এ তিনটি জলবায়ু পরিবর্তনের ফলাফল। আর এ উজাড় জলবায়ু পরিবর্তনের কারণ।সুতরাং বলা যায়, প্রশ্ন চিহ্নিত স্থানে জলবায়ু পরিবর্তনকে ইঙ্গিত করা হচ্ছে।

উত্তর

জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার ফলে সৃষ্ট নেতিবাচক প্রভাব মোকাবিলায় সমাজকর্মীর ভূমিকা বহুমুখী।জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগের মাত্রা ও পরিমাণ যেমন বেশি, তেমনি এ থেকে উদ্ভূত সমস্যাও অসংখ্য। সামাজিক বিশৃঙ্খলা, পুষ্টিহীনতা, চুরি, ছিনতাই, অপরাধ, মাদকাসক্তি, মানসিক ভারসাম্যহীনতা, বিভিন্ন রোগের প্রকোপসহ নানা ধরনের সমস্যা দেখা দেয়। তবে জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগের ফলে মারাত্মক আকারে দেখা দেয় অভিযোজন (Adaptation) জনিত সমস্যা। কারণ দুর্যোগজনিত যে পরিবর্তন হয়ে থাকে তার সাথে মানুষ সহজে মানিয়ে নিতে পারে না। ফলে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যামোকাবিলায় সমাজকর্মী তিন ধরনের ভূমিকা পালন করে থাকেন-(ক) দুর্যোগ-পূর্ববর্তী সময়ে; (খ) দুর্যোগকালীন এবং (গ) দুর্যোগ-পরবর্তী সময়ে।দুর্যোগের হাত থেকে রেহাই পেতে বা দুর্যোগ প্রতিরোধে সমাজকর্মীগণ সচেতনতা ও প্রস্তুতিমূলক পদক্ষেপ গ্রহণ করে থাকেন। এক্ষেত্রে জনগণকে দুর্যোগের পূর্বলক্ষণ সম্পর্কে ধারণা প্রদান, দুর্যোগের হাত থেকে রেহাই পেতে নিরাপদ আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ, শুকনা খাবার ও পানীয় জল সংরক্ষণ, সম্পদ ও গবাদিপশু সংরক্ষণের বিষয়ে সচেতন করে তোলেন।দুর্যোগকালে সমাজকর্মীগণ ত্রাণ বিতরণ, আহত লোকদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থাসহ নানা পদক্ষেপ গ্রহণ, করে থাকেন। এক্ষেত্রে বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় নেতৃত্ব এবং স্বেচ্ছাসেবীদের কাজের মধ্যে সমন্বয় সাধন করে থাকেন।দুর্যোগ-পরবর্তী সময়ে দুর্যোগের ক্ষয়ক্ষতি নিরূপণ করে তার আলোকে পুনর্বাসন ও সক্ষমতা সৃষ্টিতে সমাজকর্মীগণ সমাজকর্মের পদ্ধতিগুলোপ্রয়োগ করে থাকেন। এক্ষেত্রে ব্যক্তি, দল ও সমষ্টি পর্যায়ে ব্যক্তির অভিযোজন ক্ষমতা বৃদ্ধিকরণ, দলীয় সক্ষমতা বৃদ্ধিকরণ এবং সমষ্টির সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে দুর্যোগজনিত সমস্যা কাটিয়ে উঠতে সহায়তা করেন।এ সকল কাজে সমাজকর্মীগণ স্থানীয় স্বেচ্ছাচারী সংস্থা, নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়কারীর ভূমিকা পালন করে থাকেন।
HSCSocial Work 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।