'বাংলাদেশের মানুষের সামগ্রিক অবস্থায় উক্ত পরিবর্তনের প্রভাব অত্যন্ত গভীর'- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: বাংলাদেশের মানুষের সামগ্রিক অবস্থায় জলবায়ু পরিবর্তনের প্রভাব অত্যন্ত গভীর। উক্তিটি যথাযথ বলে আমি মনে করি।বাংলাদেশ একটি জলবায়ু সংবেদনশীল দেশ, যেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব সরাসরি মানুষের জীবনযাত্রা, অর্থনীতি, কৃষি, বাসস্থান ও পরিবেশের ওপর গভীর প্রভাব ফেলছে।বাংলাদেশ' মূলত কৃষিপ্রধান দেশ। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে অসামঞ্জস্যপূর্ণ বৃষ্টিপাত, অনাবৃষ্টি, খরা, বন্যা ও লবণাক্ততা বৃদ্ধি কৃষিজ উৎপাদন ব্যাহত করছে। ফলে খাদ্য, নিরাপত্তা হুমকির মুখে পড়ছে এবং কৃষকদের আয় কমে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন নদীভাঙন ও উপকূলীয় অঞ্চলে সংকট তৈরি করছে। বিগত কয়েক দশকে নদীভাঙনের কারণে হাজার হাজার মানুষ জমি ও বসতভিটা হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে। উপকূল অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও লবণাক্ততা বৃদ্ধির ফলে কৃষিজমি অনূর্বর হয়ে যাচ্ছে, যা মানুষের জীবিকা ও খাদ্য উৎপাদনের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও অতিবৃষ্টি বেড়েছে, যা প্রতি বছর লাখো মানুষের ক্ষতি করছে। জলবায়ু পরিবর্তনের কারণে কর্মসংস্থান হারিয়ে অনেক মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছে। ফলে ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য শহরে অতিরিক্ত জনসংখ্যার চাপ বাড়ছে, যা আবাসন সংকট, যানজট,কর্মসংস্থানের অভাব ও অপরাধ বৃদ্ধির মতো সমস্যা করছে।। জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি ও পানির সংকট দেখা দিচ্ছে, যা ডেঙ্গু, ডায়রিয়া, ম্যালেরিয়া ও অন্যান্য পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বাড়াচ্ছে। উপকূলীয় এলাকায় লবণাক্ত পানির কারণে সুপেয় পানির অভাব প্রকট হয়ে উঠছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। সর্বোপরি জলবায়ু পরিবর্তনের কারণে 'কৃষি, মৎস্য, শিল্প ও অবকাঠামো খাতে ক্ষতি হচ্ছে, যা জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে। সুতরাং জলবায়ু পরিবর্তন বাংলাদেশের মানুষের জীবনযাত্রার প্রতিটি স্তরে গভীর প্রভাব ফেলছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
'বাংলাদেশের মানুষের সামগ্রিক অবস্থায় উক্ত পরিবর্তনের প্রভাব অত্যন্ত…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর