ছবিটি যে সামাজিক সমস্যার নির্দেশ করছে তা চিহ্নিত করে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ছবিটিতে নব্য বিবাহিত দুটি শিশুকে বিয়ের পোশাক পরিহিত অবস্থায় দেখ যাচ্ছে, যা সামাজিক সমস্যা বাল্যবিবাহকে নির্দেশ করছে।সাধারণত শৈশবকাল অতিবাহিত হওয়ার পূর্বে যে বিবাহ সম্পন্ন হয় তাই বাল্যবিবাহ। আইনগত দিক থেকে বলা যায়, প্রতিটি দেশ আইন দ্বারা ছেলে ও মেয়েদের বিবাহের বয়স নির্ধারণ করে দেয়। আইনের বিধান দ্বারা নির্ধারিত বয়সের পূর্বে বিয়েকে বাল্যবিবাহ বলা হয়। প্রচলিত আইন অনুযায়ী, বিয়ের ক্ষেত্রে ছেলের বয়স কমপক্ষে ২১ বছর আর মেয়ের বয়স ১৮ বছর হতে হবে। এ বয়সের নিচের বিয়েই মূলত বাল্যবিবাহ। বাল্যবিবাহ একটি গুরুতর সামাজিক সমস্যা। কারণ এটি শিশুদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশকে বাধাগ্রস্ত করে এবং সমাজের সার্বিক উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে।উদ্দীপকের ছবিটিতে দেখা যায়, দুটি শিশু বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছে।অথচ তাদের বিয়ের জন্য সরকার নির্ধারিত বয়সের শর্ত পূরণ হয়নি। সুতরাং উদ্দীপকের এই ঘটনাটি সুস্পষ্টরূপে সামাজিক সমস্যা বাল্যবিবাহ।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
ছবিটি যে সামাজিক সমস্যার নির্দেশ করছে তা চিহ্নিত করে ব্যাখ্যা কর।
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর