উক্ত সমস্যা সমাধানে তোমার নিজস্ব সুপারিশ পেশ কর।
উত্তর: বাল্যবিবাহ একটি গুরুতর সামাজিক সমস্যা। কতিপয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমাদের সমাজের বাল্যবিবাহকে নিয়ন্ত্রণ করা সম্ভব। বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য শিক্ষার প্রসার ঘটাতে হবে এবং পাঠ্যপুস্তকে বাল্যবিবাহের নেতিবাচক দিকটি অন্তর্ভুক্ত করতে হবে। প্রত্যেক শিশুর জন্য বাধ্যতামূলক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। বিশেষ করে কন্যাশিশুদের জন্য। শিক্ষিত হলে শিশুরা নিজেদের অধিকার বিষয়ে সচেতন হবে এবং বাল্যবিবাহের বিরুদ্ধে দাঁড়াতে। পারবে। অভিভাবকদের মানসিকতা পরিবর্তনের জন্য কাজ করতে হবে। বাবা-মায়েদের বোঝাতে হবে, বাল্যবিবাহ শিশুর ভবিষ্যৎ ধ্বংস করে এবং দীর্ঘ মেয়াদে পরিবার ও সমাজের ক্ষতি করে। সমাজ ও ধর্মীয় নেতাদের মধ্যে বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে তুলে ধরতে হবে। গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সভা-সমাবেশের মাধ্যমে প্রচার চালানো যেতে পারে। আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। বিদ্যমান বাল্যবিবাহ প্রতিরোধ আইন কার্যকর করে বাল্যবিবাহের সাথে জড়িতদের উপযুক্ত শাস্তি কার্যকর করতে হবে। প্রতিটি পাড়া, গ্রাম এবং মহল্লায় বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠন করা যেতে পারে। যারা বাল্যবিবাহের ঘটনা শনাক্ত করে প্রশাসনকে জানাবে এবং প্রতিরোধে ভূমিকা পালন করবে। দরিদ্র পরিবারগুলো যাতে তাদের মেয়েদের পড়াশোনা চালিয়ে যেতে পারে, সেজন্য শিক্ষা বৃত্তি, ভাতা ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা উচিত। এই সুপারিশগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা হলে সমাজ থেকে বাল্যবিবাহ অনেকাংশে নির্মূল করা সম্ভব হবে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উক্ত সমস্যা সমাধানে তোমার নিজস্ব সুপারিশ পেশ কর।
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর