উদ্দীপকের সমাজকর্মের চিকিৎসা সমাজকর্মের শাখা থেকে রাজিয়াকে সেবা প্রদান করা হয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হল: সমাজকর্মের একটি বিশেষ শাখা হলো চিকিৎসা সমাজকর্ম। এই শাখাটির মাধ্যমে রোগীকে হাসপাতালে ভর্তির পর এবং পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করে। এবং দরিদ্র ও দুস্থ রোগীদের ওষুধ ও বিভিন্ন পরীক্ষা ব্যয়বহন এবং চিকিৎসার সময় তাদের পরিবারকে আর্থিকভাবে সাহায্য প্রদান করে থাকে। রোগ ও অসুস্থতার ধরন অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগ বা ডাক্তারের কাছে পাঠানোর ক্ষেত্রে চিকিৎসা সমাজকর্ম ভূমিকা পালন করে। চিকিৎসা সমাজকর্ম রোগীদের খাদ্যবস্ত্র ওষুধ ও চিকিৎসার উপকরণ দিয়ে সাহায্য করার পাশাপাশি ভয়, উৎকন্ঠা দূর করতে মানসিক ও আবেগীয় সমর্থন দেয়। প্রয়োজন অনুযায়ী দরিদ্র রোগীদের ক্ষুদ্রঋণ পেতে সাহায্য করে চিকিৎসা সমাজকর্ম । উদ্দীপকে জ্বর, কাশি ও শ্বাসকষ্টের জটিলতা ভোগা রোগী রাজিয়াকে ময়মনসিংহ মেডিকেলে আনার পর হাসপাতালের বিশেষ শাখার সমাজকর্মী তার ভর্তি, পরীক্ষা নিরীক্ষা, ওষুধ ও অক্সিজেনসহ প্রয়োজনীয় সহায়তা দান করেন। তিনি রাজিয়ার ভয় ও উৎকন্ঠা দূর করতে মানসিক সামর্থন প্রদান করেন । তিনি চিকিৎসা পরবর্তী সত্যতার স্বাস্থ্যবিধি পালনের খোঁজখবর রাখেন। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত রাজিয়াকে চিকিৎসা সমাজকর্মের মাধ্যমে সেবা প্রদান করা হয়েছে।