শেয়ারFacebookWhatsApp

চিকিৎসা সমাজকর্ম কাকে বলে?

উত্তর: স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে সমাজকর্মের পদ্ধতি ও দর্শনের যে বাস্তব প্রয়োগ করা হয় তাকেই চিকিৎসা সমাজকর্ম বলে।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

চিকিৎসা সমাজকর্ম কাকে বলে?

উদ্দীপক

আমেরিকার একটি ঘটনা। একটি রিয়েল এস্টেট ফ্ল্যাট বাড়িতে ভাড়াটিয়া উঠে পরের মাসে চলে যায়। কোম্পানির আর্থিক ক্ষতিতে কর্মচারিদের মধ্যে হতাশা চূড়ান্ত রূপ নেয়। এমতাবস্থায় আর্থিক ক্ষতি প্রতিরোধের জন্য একজন সমাজকর্মীকে নিয়োগ করা হয়। তিনি ভাড়াটিয়াদের সাথে কথা বলে সমস্যার কারণ চিহ্নিত করেন এবং কর্মচারিদের মনোবল পুনরুদ্ধার করেন। এছাড়া সমাজকর্মের একটি বিশেষ শাখার জ্ঞান প্রয়োগ করে লিফটের সিঁড়িতে একটি বড় আয়না ও চিরুনি স্থাপন করেন। আয়নায় চেহারা দেখা ও চুল আঁচড়ানোতে ব্যস্ত থাকায় এখন আর লিফটের জন্য অপেক্ষাকে সময় নষ্ট মনে হয় না। ভাড়াটিয়াও এখন আর যায় না ।

Combined · 2019

উত্তর

স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে সমাজকর্মের পদ্ধতি ও দর্শনের যে বাস্তব প্রয়োগ করা হয় তাকেই চিকিৎসা সমাজকর্ম বলে।

উত্তর

বিদ্যালয় সমাজকর্ম বলতে সমাজকর্ম অনুশীলনের একটি বিশেষ শাখাকে বোঝায়, যা বিদ্যালয় পরিবেশে শিক্ষার্থীর পূর্ণ বিকাশে সহায়তা করে। যেসব শিক্ষার্থী বিদ্যালয়ে অমনোযোগী, অনিয়মিত এবং বিদ্যালয় পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে না পেরে অবাধ্য আচরণ করে, তাদের কল্যাণে সমাজকর্মের এ শাখা কাজ করে। এক্ষেত্রে বিদ্যালয় সমাজকর্মী পরিবার, স্কুল ও সমষ্টির মাঝে সংযোগকারী হিসেবে কাজ করেন।

উত্তর

উদ্দীপকে সমাজকর্মের শিল্প সমাজকর্ম শাখার অনুশীলনের মাধ্যমে বাড়ির মালিকের আর্থিক ক্ষতি রোধ করা হয়েছে। শিল্প সমাজকর্ম শিল্প প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট নানা সমস্যা নিয়ে কাজ করে। বিশেষ করে শিল্প প্রতিষ্ঠানের মালিক ও শ্রমিকদের সম্পর্কের উন্নয়ন, শিল্প কারখানার উৎপাদন বৃদ্ধি, শ্রমিকদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিতকরণে শিল্প সমাজকর্ম কাজ করে। মূলত সমাজকর্মের এ শাখা উভয়পক্ষের মাঝে সেতুবন্ধন সৃষ্টিতে কাজ করে; যার মাধ্যমে মালিক-শ্রমিক স্বার্থ রক্ষা ছাড়াও প্রতিষ্ঠানের অধিক মুনাফা অর্জনের সম্ভাবনা তৈরি হয় । উদ্দীপকের বর্ণনা অনুসারে আমেরিকার একটি রিয়েল এস্টেট ফ্ল্যাট বাড়িতে ভাড়াটিয়া এলেও পরের মাসে চলে যায়। এছাড়া কোম্পানির আর্থিক ক্ষতির কারণে কর্মচারিদের মধ্যে ব্যাপক হতাশার সৃষ্টি হয়। এসকল সমস্যা প্রতিরোধের জন্য একজন সমাজকর্মীকে নিয়োগ করা হয়। সে তার পেশাগত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে উক্ত সমস্যার সমাধান দিতে সক্ষম হন। উদ্দীপকের এসব তথ্য সমাজকর্মের বিশেষায়িত শাখা শিল্প সমাজকর্মকে নির্দেশ করে। সুতরাং বলা যায়, উদ্দীপকে সমাজকর্মের অন্যতম শাখা শিল্প সমাজকর্ম অনুশীলনের মাধ্যমে বাড়ির মালিকের আর্থিক ক্ষতি রোধ করা হয়েছে।

উত্তর

বাংলাদেশে শিল্প শ্রমিকদের সমস্যা সমাধানে শিল্প সমাজকর্মের গুরুত্ব অপরিহার্য। সাধারণত শিল্প কারখানার মালিক ও শ্রমিক পক্ষ একে অন্যের বিপরীত মেরুতে অবস্থান করে। মালিক পক্ষ মনে করে শ্রমিকদের অতিরিক্ত সুবিধা দিলে ব্যবসায় লোকসান হবে। অন্যদিকে, শ্রমিক পক্ষ মনে করে তারা প্রতিনিয়ত মালিকদের শোষণের শিকার হচ্ছে। এ ধরনের টানাপোড়েন সামগ্রিক উৎপাদনে প্রভাব ফেলে। একজন শিল্প সমাজকর্মী এক্ষেত্রে উভয়ের মাঝে সেতুবন্ধন সৃষ্টিতে কাজ করে। শিল্পকারখানায় শিল্পের উৎপাদন বৃদ্ধি ও কর্মীর অধিকার সংক্রান্ত বিষয়ে এ শাখার গুরুত্ব অপরিসীম। একজন শিল্প সমাজকর্মী সমাজকর্মের বিভিন্ন পদ্ধতি ও কৌশল প্রয়োগ করে সমস্যার সমাধান দেন। শিল্প প্রতিষ্ঠানে মালিক- শ্রমিকদের সম্পর্ক উন্নয়নে একজন সমাজকর্মী, বিভিন্ন ধাপ অনুসরণ করে সমস্যা সমাধান দেন। এর মাঝে আছে— মালিক, শ্রমিকের পেশাগত এ দ্বন্দ্বের কারণ সম্পর্কে তথ্য সংগ্রহ, সমাধান, শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ, সামঞ্জস্য বিধান, সচেতনতা বৃদ্ধি, পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি। এ ধাপগুলো সমস্যা সমাধানকে ফলপ্রসূ করে। সেই সাথে শ্রমিকদের দক্ষতা অনুযায়ী কাজের ক্ষেত্র নির্বাচন, শ্রমিক শোষণ যাতে না হয় সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ, অবসরকালীন ভাতা প্রদান, শিল্প ক্ষেত্রে শ্রমিকদের যথাযথ চিত্তবিনোদনের ব্যবস্থা করা ইত্যাদি পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নে শিল্প সমাজকর্মের গুরুত্ব অত্যধিক। তাই বলা যায়, বাংলাদেশে শিল্প শ্রমিকদের সমস্যা সমাধানে শিল্প সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSCSocial Work 2nd PaperCombined 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।