উদ্দীপকের আলোকে হাসপাতাল সমাজসেবা কার্যাবলি আলোচনা কর।
উত্তর: সমাজসেবা অধিদপ্তরের আওতায় পরিচালিত দুস্থ অসহায়দের জন্য চিকিৎসা সহায়তামূলক প্রোগ্রাম হচ্ছে হাসপাতালে সমাজসেবা কার্যক্রম। উদ্দীপকে হাসপাতাল সমাজসেবায় কর্মরত অফিসার জনাব রাহেলা রোগীদের কল্যাণার্থে বেশি কিছু কাজ করছেন। সেগুলো নিম্নে আলোচনা করা হলো-হাসপাতাল সমাজসেবায় রোগীদের মানসিক সমর্থন প্রদান করা হয়। হাসপাতালে সমাজসেবায় কর্মরত অফিসাররা রোগীদের মানসিকভাবে সাহস জোগান এবং তাদের উদ্বেগ ও ভয় দূর করতে সাহায্য করেন। উদ্দীপকে জনার রাহেলার মতো সমাজকর্মীরা আন্তরিক আচরণের মাধ্যমে রোগীদের আস্থা অর্জন করেন, ফলে রোগীরা খেলাখুলি নিজেদের সমস্যা প্রকাশ করতে পারেন। হাসপাতাল সমাজসেবার আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে রোগীর চিকিৎসা প্রাপ্তি নিশ্চিতে চিকিৎসকদের সঙ্গে সমন্বয় সাধন করা। চিকিৎসা ক্ষেত্রে রোগীদের সমস্যা চিকিৎসকদের কাছে তুলে ধরা এবং দ্রুত সমাধানের ব্যবস্থা করা হাসপাতাল সমাজসেবার অন্যতম দায়িত্ব। উদ্দীপকে দেখা যায়, রাহেলা নিয়মিত রোগীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা চিকিৎসকদের কাছে উপস্থাপন করেন এবং চিকিৎসার ব্যাপারে পরবর্তী করণীয় ঠিক করেন। তার কথাবার্তা ও আন্তরিকতা দেখে রোগীরাও তার কাছে যেকোনো সমস্যার কথা খুলে বলতে স্বাচ্ছন্ধবোধ করেন। অর্থাৎ, তিনি একজন হাসপাতাল সমাজকর্মী হিসেবে সফল।সুতরাং বলা যায়, উদ্দীপকের রাহেলার কর্মকাণ্ড হাসপাতাল সমাজসেবা কার্যাবলিকেই নির্দেশ করে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে হাসপাতাল সমাজসেবা কার্যাবলি আলোচনা কর।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর