সুমনের জন্য সমাজকর্মের যে শাখার জ্ঞান অপরিহার্য তা চিহ্নিত করে ব্যাখ্যা কর।
উত্তর: সুমনের জন্য সমাজকর্মের বিশেষ শাখা 'বিদ্যালয় সমাজকর্ম' অপরিহার্য।বিদ্যালয় সমাজকর্ম একজন শিক্ষার্থীর জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শিক্ষার্থীদের মানসিক, সামাজিক ও শিক্ষাগত চাহিদা পূরণে কার্যকর সহায়তা প্রদান করে। বিদ্যালয় সমাজকর্ম সম্পর্কে সমাজকর্ম অভিধানে বলা হয়েছে, "বিদ্যালয় সমাজকর্ম সমাজকর্মের একটি বিশেষায়িত শাখা, যা শিক্ষার্থীদের বিদ্যালয়ের সঙ্গে সন্তোষজনক সামঞ্জস্য বিধানে সহায়তা করে এবং এই উদ্দেশ্য অর্জনে বিদ্যালয়, পরিবার ও সমষ্টির প্রচেষ্টার সমন্বয় সাধন এবং প্রভাবিত করে।উদ্দীপকের সুমনের ক্ষেত্রে বিদ্যালয় সমাজকর্ম অপরিহার্য কারণ। বিদ্যালয় সমাজকর্ম সুমনকে নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে সহায়তা করবে। সুমন যেন সহজেই নতুন বিদ্যালয়, শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে মানিয়ে নিতে পারবে, সে বিষয়ে তাকে কাউন্সেলিং করা হবে। সুমনের সামাজিক দক্ষতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কে তৈরির দক্ষতায় উন্নয়ন ঘটানো হবে। শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে সমন্বয় করে শিক্ষাগত সমস্যা চিহ্নিত করা এবং সমাধান করা হবে। এভাবে সুমনের শিক্ষাজীবনে পুনরায় স্থিতিশীলতা আনা হবে এবং তাকে নতুন পরিবেশে মানিয়ে নিতে সহায়তা করা হবে। এজন্যই সুমনের জন্য সমাজকর্মের বিশেষ শাখা বিদ্যালয় সমাজকর্ম অপরিহার্য।সুতরাং সার্বিক আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সামগ্রিক বাস্তবতায় সুমনের জীবনে বিদ্যালয় সমাজকর্মের প্রয়োগ অত্যন্ত জরুরি।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
সুমনের জন্য সমাজকর্মের যে শাখার জ্ঞান অপরিহার্য তা চিহ্নিত করে ব্যা…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর