উদ্দীপকে উল্লিখিত জনাব সাজ্জাদের অনুশীলন শাখার গুরুত্ব 1 বাংলাদেশের প্রেক্ষিতে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব সাজ্জাদের অনুশীলনকৃত শাখাটি হচ্ছে ক্লিনিক্যাল সমাজকর্ম। নিঃসন্দেহে ক্লিনিক্যাল সমাজকর্ম বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক ও এর যথেষ্ট গুরুত্ব রয়েছে।সমাজকর্ম পেশার অন্যতম বিশেষায়িত একটি শাখা হচ্ছে ক্লিনিক্যাল সমাজকর্ম, যা সমাজকর্ম অনুশীলনের বিভিন্ন ক্ষেত্রে চর্চা করা হয়।পরিবার, ব্যক্তি এবং ছোট দলের মনোদৈহিক এবং সামাজিক ভূমিকা উন্নয়ন, শক্তিশালীকরণ এবং সংক্ষেপে সমাজকর্মের এই শাখার অবদান অনস্বীকার্য। যে সমস্ত ব্যক্তি দৈহিক ও মানসিকভাবে অসুস্থ, প্রত্যাশিত সামাজিক ভূমিকা পালনে অক্ষম, সামাজিক যোগাযোগহীনতা ও বিচ্ছিন্নতা, আবেগীয় ও মানসিক সামঞ্জস্যহীনতার মতো সমস্যায় জর্জরিত তাদেরকে সমাজকর্মের তত্ত্ব ও পদ্ধতি, কৌশল ও থেরাপি প্রয়োগ করে সামাজিক ভূমিকা পালনের উপযোগী করে গড়ে তোলাই ক্লিনিক্যাল সমাজকর্মের অন্যতম লক্ষ্য।আবার যাদের পারিবারিক দ্বন্দ্ব, দাম্পত্য কলহ, আপনজনের মৃত্যু, ব্যক্তিজীবনের বিফলতা, বেকারত্ব, সামাজিক যোগাযোগ অক্ষমতা, মনোদৈহিক বিকলঙ্গতা এবং আবেগীয় দুর্দশা ও দূরবস্থার কারণে সুস্থ স্বাভাবিক জীবন ধারায় ব্যত্যয় ঘটেছে, তাদের সেই সমস্যাগুলো মোকাবিলা করে স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করে থাকে ক্লিনিক্যাল সমাজকর্ম।সুতরাং বলা যায়, উদ্দীপকের সাজ্জাদের অনুশীলনকৃত শাখাটি বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাপক গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব সাজ্জাদের অনুশীলন শাখার গুরুত্ব 1 বাংলাদেশের…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর