শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত সমাজকর্মীর কর্মকাণ্ডের সাথে সমাজকর্মের কোন শাখার সংশ্লিষ্টতা রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত সমাজকর্মীর সাথে চিকিৎসা সমাজকর্ম শাখার সংশ্লিষ্টতা রয়েছে।একজন রোগী হাসপাতালে ভর্তি হওয়ার পর বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক ও মানসিক প্রতিবন্ধকতার সম্মুখীন হন। এগুলো চিহ্নিত করে রোগীর শারীরিক, মানসিক তথা সর্বজনীন কল্যাণ সাধনে সচেষ্ট সমাজকর্মের শাখাই চিকিৎসা সমাজকর্ম বা হাসপাতাল সমাজকর্ম। তাই স্কিডমোর ও থ্যাকারে বলেন, স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে সমাজকর্মের জ্ঞান ও দক্ষতা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ এবং পদ্ধতি প্রয়োগ করাকে চিকিৎসা সমাজকর্ম বলা হয়। উদ্দীপকে দুর্ঘটনার শিকার রাইসুল করিমকে মেডিকেল চিকিৎসায় সমাজকর্মী কর্তৃক প্রদত্ত সকল সেবাই চিকিৎসা সমাজকর্মের অন্তর্ভুক্ত।অতএব বলা যায়, রাইসুলের চিকিৎসাসেবায় সহায়তাকারী সমাজকর্মীর সাথে চিকিৎসা বা হাসপাতাল সমাজকর্মের সংশ্লিষ্টতা রয়েছে।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত সমাজকর্মীর কর্মকাণ্ডের সাথে সমাজকর্মের কোন শাখার …

উদ্দীপক

কাপ্তাই থেকে চট্টগ্রামে আসার পথে রাইসুল করিম সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। আহত অবস্থায় স্থানীয় লোকজন রাইসুল করিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত সমাজকর্মী মেডিকেল আউটডোর থেকে শুরু করে ভর্তি হওয়া পর্যন্ত সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করেন। তাছাড়া ডাক্তার, আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগ, প্রয়োজনীয় ওষুধ সংগ্রহসহ নানাবিধ কাজে সাহায্য ও সহযোগিতা করেন।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025

উত্তর

আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতি- (NASW) ১৯৮৪ সালে সর্বপ্রথম ক্লিনিক্যাল সমাজকর্ম ধারণাটি ব্যবহার করে।

উত্তর

শিল্প খাতে সমাজকর্মের জ্ঞান, তত্ত্ব, কৌশল ও পদ্ধতির প্রয়োগকে কেন্দ্র করে গড়ে উঠেছে শিল্প সমাজকর্ম। শিল্প সমাজকর্ম হলো সমাজকর্মের সেই শাখা যে শাখায় সমাজকর্মীগণ তাদের পেশাগত দক্ষতা ব্যবহার করে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়ন ঘটিয়ে অধিক উৎপাদন নিশ্চিত করে এবং শ্রমিকদের জীবন মানোন্নয়নে সহায়তা করে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সমাজকর্মীর সাথে চিকিৎসা সমাজকর্ম শাখার সংশ্লিষ্টতা রয়েছে।একজন রোগী হাসপাতালে ভর্তি হওয়ার পর বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক ও মানসিক প্রতিবন্ধকতার সম্মুখীন হন। এগুলো চিহ্নিত করে রোগীর শারীরিক, মানসিক তথা সর্বজনীন কল্যাণ সাধনে সচেষ্ট সমাজকর্মের শাখাই চিকিৎসা সমাজকর্ম বা হাসপাতাল সমাজকর্ম। তাই স্কিডমোর ও থ্যাকারে বলেন, স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে সমাজকর্মের জ্ঞান ও দক্ষতা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ এবং পদ্ধতি প্রয়োগ করাকে চিকিৎসা সমাজকর্ম বলা হয়। উদ্দীপকে দুর্ঘটনার শিকার রাইসুল করিমকে মেডিকেল চিকিৎসায় সমাজকর্মী কর্তৃক প্রদত্ত সকল সেবাই চিকিৎসা সমাজকর্মের অন্তর্ভুক্ত।অতএব বলা যায়, রাইসুলের চিকিৎসাসেবায় সহায়তাকারী সমাজকর্মীর সাথে চিকিৎসা বা হাসপাতাল সমাজকর্মের সংশ্লিষ্টতা রয়েছে।

উত্তর

রোগীর সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে চিকিৎসা সমাজকর্ম শাখার ব্যাপক ভূমিকা রয়েছে।সমাজকর্মীরা রোগীকে পরিবেশের সাথে সামঞ্জস্য বিধান, মানসিক সমর্থন দান, বস্তুগত ও অবস্তুগত সেবার মাধ্যমে সক্ষম করে তোলেন। বস্তুগত সেবার মধ্যে রয়েছে ওষুধপথ্য, রোগের ধরন অনুযায়ী প্রয়োজনীয় উপকরণ প্রদান এবং অবস্তুগত সেবার মধ্যে রয়েছে সামাজিক ও মানসিক সমর্থন, সামাজিক যোগাযোগ, রোগীর গৃহ পরিদর্শন, পরামর্শ সহায়তা, কাউন্সেলিং সেবা, বিভিন্ন ধরনের সেবা প্রভৃতি। আর এসব কারণে চিকিৎসা সমাজকর্মের গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। এছাড়াও রোগ ও রোগীর কার্যর ও ফলপ্রসূ নিরাময়ের জন্য প্রয়োজন অনুধ্যান, রোগ নির্ণয় ও সমাধান। হাসপাতাল সমাজসেবা এক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে। হাসপাতালে ভর্তির পর নতুন পরিবেশে রোগী ঠিকমতো খাপ খাওয়াতে পারে না। তাই চিকিৎসক, নার্স, অন্য ব্যক্তিদের সাথে রোগীর সামঞ্জস্য বিধানে হাসপাতাল সমাজকর্মী সহায়তা করেন। রোগীদের মানসিক তৃপ্তি, একাকিত্ব দূরীকরণ ও বিনোদনের ব্যবস্থাকরণে হাসপাতাল সমাজসেবা অতি প্রয়োজনীয় চিকিৎসায় সফলতা অর্জনে রোগীর মনস্থাত্বিক অবস্থার উন্নয়ন একান্ত প্রয়োজন; যা সমাজসেবা বিভাগ সম্পাদন করতে পারে। আবার রোগীর রোগ-পরবর্তী সেবা যেমন গৃহ পরিদর্শন, অনুসরণ, মূল্যায়ন প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা প্রদান ইত্যাদি প্রয়োজন হয়। এসব ক্ষেত্রে হাসপাতাল সমাজসেবা বিশেষ গুরুত্বপূর্ণ। তাই বলা যায়, রোগীর সার্বিক কল্যাণে চিকিৎসা সমাজকর্মের ভূমিকা অনস্বীকার্য।
HSCSocial Work 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।