উদ্দীপকে জনাব সাজ্জাদ সমাজকর্মের কোন শাখায় কাজ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব 'সাজ্জাদ' সমাজকর্মের ক্লিনিক্যাল সমাজকর্ম শাখায় কাজ করছেন।ক্লিনিক্যাল সমাজকর্ম হলো চিকিৎসা সমাজকর্মের একটি বিশেষায়িত অংশ। ১৯৮৪ সালে আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতি (NASW) সর্বপ্রথম ক্লিনিক্যাল সমাজকর্মের গোড়াপত্তন করেন। NASW-এর মতে, "ক্লিনিক্যাল সমাজকর্ম হচ্ছে মানসিক ও সামাজিক সামঞ্জস্যহীনতা, বিকলাঙ্গ অথবা আবেগীয় ও মানসিক ভারসাম্যহীনতার মতো অক্ষমতার প্রতিকার ও প্রতিরোধে সমাজকর্মের তত্ত্ব ও পদ্ধতির পেশাগত অনুশীলন। ক্লিনিক্যাল সমাজকর্মীরা বিশেষভাবে প্রশিক্ষণ গ্রহণ করে দৈহিক ও মানসিক বিভিন্ন জটিলতা যেমন- ব্যক্তিগত জীবনে অসফলতা, বঞ্চনা ও সহিংসতার শিকার হওয়া, পারিবারিক অশান্তি, দাম্পত্য কলহ, বিবাহ বিচ্ছেদ ইত্যাদির ফলে মানুষের সুস্থ-স্বাভাবিক জীবন ধারায় যে ব্যত্যয় ঘটে তার সাথে সামঞ্জস্য সৃষ্টিতে কাজ করে। তাই বলা যায়, শারীরিক ও মানসিক আঘাত, প্রবল মানসিক চাপ এবং তীব্র হতাশাবোধ থেকে উদ্ভূত মনোসামাজিক সমস্যা সমাধানের জন্য ক্লিনিক্যাল সমাজকর্মের অনুশীলন করা হয়। উদ্দীপক অনুসারে জনাব সাজ্জাদ ব্যক্তি ও পরিবারের মনোদৈহিক, সামাজিক নিষ্ক্রিয়তা, অক্ষমতা, জড়তা ইত্যাদি সমস্যা সমাধান ও প্রতিরোধে সাহায্য করে, যা ক্লিনিক্যাল সমাজকর্মের অন্তর্ভুক্ত। সুতরাং বলা যায়, জনাব সাজ্জাদ সমাজকর্মের ক্লিনিক্যাল সমাজকর্ম শাখায় কাজ করছেন।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব সাজ্জাদ সমাজকর্মের কোন শাখায় কাজ করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর