শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে চিত্র-২ এর সমস্যা সমাধানে সমাজকর্মের কোন শাখাটি ভূমিকা রাখতে পারে? মূল্যায়ন কর।

উত্তর: উদ্দীপকের চিত্র-২ এ সমাজের অপুষ্টিজনিত ও স্বাস্থ্য সমস্যামোকাবিলায় মাঝগাঁও ইউনিয়নের একটি কমিউনিটি হাসপাতাল কাজ করে যাচ্ছে। এটি স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যেখানে দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী চিকিৎসাসেবা পাচ্ছে। এই ধরনের সমস্যা সমাধানে চিকিৎসা সমাজকর্ম কার্যকর ভূমিকা পালন করতে পারে।চিকিৎসা সমাজকর্মীরা রোগীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সাহায্য করেন। তারা রোগীদের হাসপাতালের পরিসেবা সম্পর্কে সচেতন করেন এবং সঠিক চিকিৎসা পেতে সহায়তা করেন। দরিদ্র জনগোষ্ঠীর অনেকেই চিকিৎসার খরচ বহন করতে পারে না।।এক্ষেত্রে চিকিৎসা সমাজকর্মীরা সরকারি ও বেসরকারি সংস্থার সহযোগিতায় এসব রোগীর চিকিৎসা ব্যয় বহনের ব্যবস্থা করেন।অপুষ্টিজনিত সমস্যার সমাধানে শুধু চিকিৎসা প্রদানই যথেষ্ট নয়; বরং খাদ্য ও পুষ্টি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করাও গুরুত্বপূর্ণ। এজন্য চিকিৎসা সমাজকর্মে স্বাস্থ্য দক্ষতা ক্যাম্প, সচেতনতামূলক কর্মসূচি এবং পুষ্টিকর খাদ্য গ্রহণের পরামর্শ প্রদান করা হয়। সমাজে অনেকরোগ প্রতিরোধযোগ্য, যদি সময়মতো সচেতনতা সৃষ্টি করা যায়। চিকিৎসা সমাজকর্মীরা টিকা কর্মসূচি, বিশুদ্ধ সরবরাহ, পুষ্টিকর খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যকর জীবনধারার ওপর গুরুত্বারোপ করে, যা রোগ প্রতিরোধে সহায়ক।অতএব চিকিৎসা সমাজকর্ম এই ধরনের কমিউনিটি হাসপতালের কার্যক্রমকে আরও কার্যকর করতে পারে এবং অপুষ্টি ও স্বাস্থ্য সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে চিত্র-২ এর সমস্যা সমাধানে সমাজকর্মের কোন শাখাটি ভূমিকা রাখ…

উদ্দীপক

চিত্র-১: সম্প্রতি একটি পোশাক কারখানার শ্রমিকরা তাদের স্বল্প মজুরি, অস্বাস্থ্যকর পরিবেশ, নিরাপত্তাহীনতা প্রভৃতি কারণে আন্দোলন শুরু করেছে।চিত্র-২: সমাজের অপুষ্টিজনিত ও, স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় মাঝগাঁও ইউনিয়নে কমিউনিটি হাসপাতাল কাজ করে যাচ্ছে।

রাজশাহী কলেজ · 2025

উত্তর

চিকিৎসা সমাজকর্মের সর্বপ্রথম প্রয়োগ শুরু হয় ১৯৫৮ সালে।

উত্তর

শিল্প খাতে সমাজকর্মের জ্ঞান, তত্ত্ব, কৌশল ও পদ্ধতির প্রয়োগকে কেন্দ্র করে গড়ে উঠেছে শিল্প সমাজকর্ম। শিল্প সমাজকর্ম হলো সমাজকর্মের সেই শাখা যে শাখায় সমাজকর্মীগণ তাদের পেশাগত দক্ষতা ব্যবহার করে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়ন ঘটিয়ে অধিক উৎপাদন নিশ্চিত করে এবং শ্রমিকদের জীবন মানোন্নয়নে সহায়তা করে।

উত্তর

উদ্দীপকে চিত্র-১ শিল্প সমাজকর্মের কথা বলা হয়েছে।শিল্প সমাজকর্ম শিল্পকারখানার সমস্যা সমাধানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শ্রমিক ও মালিকদের মধ্যে ন্যায্যতা প্রতিষ্ঠা এবং পারস্পরিক সহযোগিতা নিশ্চিতকরণে তাদের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।শিল্প সমাজকর্মী সমস্যার গভীরে গিয়ে তার কারণ নির্ণয় করেন। উদাহরণস্বরূপ ন্যূনতম মজুরি বৃদ্ধি, কাজের নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং অর্থনৈতিক নিরাপত্তার মতো বিষয়গুলো বিশদভাবে বিশ্লেষণ করে সমস্যার মূল, কারণ চিহ্নিত করেন এবং সমাধানের লক্ষ্যে কাজ করেন। শিল্প সমাজকর্মী শ্রমিকদের আধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করেন। তারা শ্রমিকদের আইনি অধিকার, দাবি আদায়ের পদ্ধতি এবং নৈতিক আন্দোলনের প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত করেন। শিল্প সমাজকর্মী শ্রমিক ও মালিকদের মধ্যে একটি যোগাযোগের সেতু তৈরি করেন। উভয়পক্ষের দাবি-দাওয়া তুলে ধরে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করেন। এর ফলে শ্রমিক-মালিক বিরোধ এড়িয়ে একটি সমঝোতায় পৌঁছানো সহজ হয়।সুতরাং বলা যায়, শিল্প সমাজকর্ম উদ্দীপকের শিল্পকারখানার সমস্যা সমাধানে কাজ করে।

উত্তর

উদ্দীপকের চিত্র-২ এ সমাজের অপুষ্টিজনিত ও স্বাস্থ্য সমস্যামোকাবিলায় মাঝগাঁও ইউনিয়নের একটি কমিউনিটি হাসপাতাল কাজ করে যাচ্ছে। এটি স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যেখানে দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী চিকিৎসাসেবা পাচ্ছে। এই ধরনের সমস্যা সমাধানে চিকিৎসা সমাজকর্ম কার্যকর ভূমিকা পালন করতে পারে।চিকিৎসা সমাজকর্মীরা রোগীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সাহায্য করেন। তারা রোগীদের হাসপাতালের পরিসেবা সম্পর্কে সচেতন করেন এবং সঠিক চিকিৎসা পেতে সহায়তা করেন। দরিদ্র জনগোষ্ঠীর অনেকেই চিকিৎসার খরচ বহন করতে পারে না।।এক্ষেত্রে চিকিৎসা সমাজকর্মীরা সরকারি ও বেসরকারি সংস্থার সহযোগিতায় এসব রোগীর চিকিৎসা ব্যয় বহনের ব্যবস্থা করেন।অপুষ্টিজনিত সমস্যার সমাধানে শুধু চিকিৎসা প্রদানই যথেষ্ট নয়; বরং খাদ্য ও পুষ্টি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করাও গুরুত্বপূর্ণ। এজন্য চিকিৎসা সমাজকর্মে স্বাস্থ্য দক্ষতা ক্যাম্প, সচেতনতামূলক কর্মসূচি এবং পুষ্টিকর খাদ্য গ্রহণের পরামর্শ প্রদান করা হয়। সমাজে অনেকরোগ প্রতিরোধযোগ্য, যদি সময়মতো সচেতনতা সৃষ্টি করা যায়। চিকিৎসা সমাজকর্মীরা টিকা কর্মসূচি, বিশুদ্ধ সরবরাহ, পুষ্টিকর খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যকর জীবনধারার ওপর গুরুত্বারোপ করে, যা রোগ প্রতিরোধে সহায়ক।অতএব চিকিৎসা সমাজকর্ম এই ধরনের কমিউনিটি হাসপতালের কার্যক্রমকে আরও কার্যকর করতে পারে এবং অপুষ্টি ও স্বাস্থ্য সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
HSCSocial Work 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।