উদ্দীপকের 'খ' স্থানে প্রত্যয়টির ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'খ' স্থানের প্রত্যয়টি হচ্ছে সাইকিয়াট্রিক সমাজকর্ম। আমেরিকার নিউইয়র্ক সিটি হাসপাতালে ১৯০৭ সালে সর্বপ্রথম সাইকিয়াট্রিক সমাজকর্মের পেশাগত যাত্রা শুরু হয়। সাইকিয়াট্রিক সমাজকর্মী হিসেবে ১৯০৭ সালে প্রথম নিয়োগ পান এলিজাবেথ হর্টন (Elizabeth Horton) সাইকিয়াট্রিক সমাজকর্ম সমাজকর্মের একট বিশেষ প্রায়োগিক শাখা, যা মানসিক স্বাস্থ্যসেবায় অনুশীলন করা হয়। মানসিক হাসপাতালে মানসিক স্বাস্থ্যসেবা দানের ক্ষেত্রে সমাজকর্মের যে শাখা কাজ করে সে শাখাকে সাইকিয়াট্রিক সমাজকর্ম বলা হয়। সাইকিয়াট্রিক সমাজকর্মে মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের সমস্যা চিহ্নিত করা, তাদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে সহায়তা প্রদান এবং পুনর্বাসনে সহায়তা করা হয়। সাইকিয়াট্রিক সমাজকর্মীরা রোগীর পরিবার ও সম্প্রদায়ের সাথে সমন্বয় সাধন করেন রোগীর সামাজিক সমর্থন ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করেন এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কাজ করেন।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের 'খ' স্থানে প্রত্যয়টির ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর