মনোরোগ নিরাময়ে সমাজকর্মের উক্ত শাখার গুরুত্ব অপরিসীম-বিশ্লেষণ কর।
উত্তর: মনোরোগ নিরাময়ে সাইকিয়াট্রিক সমাজকর্ম শাখার গুরুত্ব অপরিসীম।বর্তমানে মানবীয় সমস্যার অন্যতম দিক হচ্ছে মানসিক সমস্যা বা মানসিক ব্যাধি। চিকিৎসক এবং মনোচিকিৎসক এ অসুস্থতার চিকিৎসা করলেও তারা এর সাথে সম্পর্কিত মানবিক সম্পর্ক বিষয়টির সমাধান করেন না। মানবিক সম্পর্ক থেকে সৃষ্ট সমস্যা মোকাবিলা ও মানসিক সুস্থতা নিশ্চিত করার ক্ষেত্রে সাইকিয়াট্রিক সমাজকর্মের গুরুত্ব অনস্বীকার্য। মানসিক রোগীদের আচরণ সংশোধনে পরিবেশগত ও সামাজিক সম্পদ ব্যবহারে সাইকিয়াট্রিক সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মনোরোগ চিকিৎসায় সামাজিক সম্পর্ক উন্নয়ন, বস্তুগত ও অবস্তুগত সম্পদের সদ্ব্যবহারে সাইকিয়াট্রিক সমাজকর্ম মানসিক রোগীর কারণ নির্ণয় করে পরামর্শ প্রদানের মাধ্যমে সেবা সহায়তা প্রদান এবং সমাজে পুনর্বাসিত করার প্রয়াস চালান যা একজন সমস্যাগ্রস্ত ব্যক্তির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্পবিপ্লবোত্তর আধুনিক সমাজে জটিল ও বহুমুখী সামাজিক সমস্যা, নিরাপত্তাহীনতা, পারিবারিক ও সামাজিক বিশৃঙ্খলা এবং মনো-সামাজিক দ্বন্দ্ব ও টানাপড়েনের ফলে মানসিক রোগীর সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। এছাড়া বংশগতি, শারীরিক জটিলতা, পরিবেশের ভারসাম্যহীনতা, জীবনধারণ প্রক্রিয়ার পরিবর্তন, ব্যক্তিগত ও পারিবারিক জীবনে দ্বন্দ্ব ও বিভেদ, মাদকাসক্তি প্রভৃতি কারণে প্রতিনিয়ত মানসিক স্বাস্থ্যহানি ঘটছে। তাই 'সাইকিয়াট্রিক সমাজকর্মের গুরুত্ব অপরিসীম।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
মনোরোগ নিরাময়ে সমাজকর্মের উক্ত শাখার গুরুত্ব অপরিসীম-বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর