উদ্দীপকে 'ক' এর কার্যক্রম ফলপ্রসূ করার জন্য নিয়োজিত সমাজকর্মী অনুঘটকের ভূমিকা পালন করেন- তুমি কি উক্তিটির সাথে একমত? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে 'ক' স্থানের প্রত্যয়টি দ্বারা চিকিৎসা সমাজকর্মকে বোঝানো হয়েছে। কারণ ১৯০৫ সালে ডা. রিচার্ড সি. ক্যাবেট এর উদ্যোগে সর্বপ্রথম চিকিৎসা সমাজকর্মের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এবং বাংলাদেশে চিকিৎসা সমাজকর্ম শুরু হয় ১৯৫৮ সালে। আর চিকিৎসা সমাজকর্মে চিকিৎসাসেবা কার্যক্রম ফলপ্রসূ করার জন্য নিয়োজিত সমাজকর্ম অনুঘটকের ভূমিকা পালন করে- আমি এই বক্তব্যটি সমর্থন করি। চিকিৎসা সমাজকর্মীরা শুধু শারীরিক চিকিৎসার বিষয়েই কাজ করে না, বরং রোগীর মানসিক ও সামাজিক সুস্থতার দিকেও নজর দেয়। তারা রোগীর চাহিদা অনুযায়ী চিকিৎসা সংক্রান্ত পরামর্শ ও সহায়তা প্রদান করে। চিকিৎসা প্রক্রিয়ায় ডাক্তার, রোগী ও পরিবারের মধ্যে কার্যকর যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসা সমাজকর্মীরা এই সমন্বয় সাধন করে। যাতে রোগী যথাযথ চিকিৎসা পায় এবং পরিবারের সদস্যরা তার যত্ন নিতে পারে। অনেক সময় রোগী ও তাদের পরিবার চিকিৎসা চলাকালীন উদ্বেগ ও হতাশার সম্মুখীন। চিকিৎসা সমাজকর্মীরা তাদের মানসিকভাবে শক্তিশালী হতে এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এছাড়া রোগে বাধাহিসেবে আবির্ভূত সামাজিক উপাদানসমূহ দূর করে থাকে। আর্থিকভাবে অসচ্ছল রোগীদের হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের অধীনস্ত রোগী কল্যাণ সমিতির থেকে আর্থিক সাহায্যের ব্যবস্থা করে দেয়।সুতরাং বলা যায়, চিকিৎসা সমাজকর্মে চিকিৎসাসেবা কার্যক্রম ফলপ্রসূ করার জন্য নিয়োজিত সমাজকর্ম অনুঘটকের ভূমিকা পালন করে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'ক' এর কার্যক্রম ফলপ্রসূ করার জন্য নিয়োজিত সমাজকর্মী অনুঘট…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর