উদ্দীপকে দিনার মতো রোগীদের সাহায্যার্থে সমাজকর্মের কোন শাখা ভূমিকা রাখতে পারে?
উত্তর: উদ্দীপকে ফারজানা হকের চিকিৎসার জন্য সাইকিয়াট্রিক সমাজকর্ম সহায়তা করতে পারে।সাইকিয়াট্রিক সমাজকর্ম সাধারণত মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তি, দলের বা সমষ্টির সমস্যা সমাধানে এবং পরিবেশের সাথে সামঞ্জস্য বিধানে সহায়তা করে। সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সুস্থ করে তোলার লক্ষ্যে সাইকিয়াট্রিক সমাজকর্ম সমস্যার সম্ভাব্য কারণ নির্ণয়, বিভিন্ন লক্ষ্যভুক্ত জনগণের সাথে আলাপ-আলোচনা করে তথ্য সংগ্রহ ও চিকিৎসা প্রদানে নানা ধরনের সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।উদ্দীপকে একাকীত্ব থেকে অসুস্থ হয়ে পড়া ফারজনা হকের মধ্যে এক ধরনের ভ্রান্তি বা ব্যক্তিত্বের অস্বাভাবিকতা তৈরি হয়। সে বড় হলেও সবার সাথে মিলেমিশে চলতে পারে না। তাই ফারজানা হকের ক্ষেত্রে সাইকিয়াট্রিক সমাজকর্ম সহায়তা করতে পারে। কেননা সাইকিয়াট্রিক সমাজকর্মের কাজ হলো মানসিকভাবে বিধ্বস্ত ব্যক্তিদের বিভিন্ন রকম কাউন্সেলিংয়ের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। সমাজকর্মের এ শাখার মাধ্যমে একজন মানসিকভাবে বিপর্যস্ত সাহায্যার্থীর সমস্যার কারণ অনুসন্ধান থেকে শুরু করে চিকিৎসার সমাপ্তি পর্যন্ত প্রত্যক্ষভাবে সহায়তা প্রদান করা হয়ে থাকে।সুতরাং বলা যায়, ফারজানা হকের চিকিৎসায় সাইকিয়াট্রিক সমাজকর্ম কার্যকর ভূমিকা রাখতে পারে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে দিনার মতো রোগীদের সাহায্যার্থে সমাজকর্মের কোন শাখা ভূমিকা …
উদ্দীপক
উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর