বিদ্যালয় সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর।
উত্তর: বিদ্যালয় সমাজকর্মী সাজুসহ সকল শিক্ষার্থীর উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করেন।বিদ্যালয় পরিবেশে শিক্ষার্থীদের যেকোনো সমস্যার সমাধানে সমাজকর্মী বিভিন্ন ভূমিকায় অবতীর্ণ হন। কখনো সক্ষমকারী আবার কখনো পরামর্শদাতা হিসেবে শিক্ষার্থীর অবস্থার উন্নয়ন ঘটান। শিক্ষার্থীদের মনের গঠন, মানসিক প্রবণতা ও ক্ষমতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিয়ে তাদের উন্নয়নে তিনি শিক্ষণ তত্ত্ব, যোগাযোগ তত্ত্ব, ব্যবস্থা তত্ত্ব, ভূমিকা তত্ত্ব প্রভৃতি জ্ঞানে যথার্থ প্রয়োগে অনেক সময় শিক্ষক বা প্রশিক্ষকের ভূমিকা পালন করেন। আবার কখনো শিক্ষার্থীদের উন্নয়নে বিদ্যালয় সমাজকর্মী শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থীর পরিবার ও জনসমষ্টির মাঝে যোগাযোগকারী ও সমন্বয়কের ভূমিকা পালন করেন। মূলকথা হলো বিদ্যালয় সমাজকর্মী ছাত্রছাত্রীকে ব্যক্তিগতভাবে, দলীয়ভাবে এবং তার পরিবারকে যথোপযুক্ত পরামর্শ দিয়ে স্বাভাবিক লেখাপড়ায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সকল ভূমিকা পালন করেন।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
বিদ্যালয় সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর