'প্রবীণকল্যাণের জন্য উক্ত ব্যবস্থাটি বাংলাদেশে জনপ্রিয় করা প্রয়োজন'- উত্তরের পক্ষে অথবা বিপক্ষে তোমার মতামত তুলে ধর।
উত্তর: প্রবীণকল্যাণের জন্য প্রবীণ নিবাস ব্যবস্থা জনপ্রিয় করা যেমন প্রয়োজন, তার থেকে বেশি প্রয়োজন প্রবীণদের নিয়ে কল্যাণ চিন্তাকে সর্বত্র ছড়িয়ে দেওয়া।প্রবীণ নিবাস এবং প্রবীণকল্যাণ উভয়টিই প্রবীণদের কল্যাণচিন্তাকে ধারণ করে কাজ করে। বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিতে এখনও প্রবীণদের তথা বাবা-মা, দাদা-দাদি ও নানা-নানি এদের প্রতি মূল্যবোধ রয়েছে। তাদেরকে শ্রদ্ধা জানানো, তাদের যথার্থ দেখাশোনা করা এবং তাদেরকে সাথে নিয়ে বসবাস করার মানসিকতা এদেশের অধিকাংশ জনগণের বিশ্বাস বা মূল্যবোধের একটি অংশ। দ্বিতীয়ত, বাংলাদেশের জনগণের ৯০ শতাংশ মুসলমান। ইসলামে প্রবীণদের প্রতি সদয় আচরণের কথা বলা আছে। তাই এদেশের মানুষের মধ্যে প্রবীণদের নিরাপত্তা সুনিশ্চিতকরণে তাদের মধ্যে প্রবীণকল্যাণ চিন্তার প্রসার ঘটানো আবশ্যক। প্রবীণ নিবাস একটি অপরিহার্য বিষয়। যেসব পরিবারে প্রবীণরা অনিরাপদ, তাদের সুস্থভাবে জীবনযাপনের পর্যাপ্ত সুযোগ থাকে না; তাদের জন্য প্রবীণ নিবাস আবশ্যক। প্রবীণ নিবাসে প্রবীণদের স্বাভাবিক জীবনযাপনের সকল সুযোগ-সুবিধা থাকে। প্রবীণ নিবাস ধারণা সম্পর্কে জনগণকে সচেতন করা যেতে পারে। তবে প্রবীণ নিবাসকে জনপ্রিয় করার দ্বারা এদেশের মানুষের প্রবীণদের প্রতি যে মূল্যবোধ রয়েছে, তাদের দায়িত্ব গ্রহণের যে সংস্কৃতি রয়েছে, তা ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে।সর্বোপরি তাই বলতে হয়, প্রবীণকল্যাণের জন্য প্রবীণ নিবাস ব্যবস্থার জনপ্রিয় করার থেকে প্রবীণদের নিয়ে তাদের মধ্যে মূল্যবোধ জাগ্রত করাই অধিক যুক্তিসংগত।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
'প্রবীণকল্যাণের জন্য উক্ত ব্যবস্থাটি বাংলাদেশে জনপ্রিয় করা প্রয়োজন'…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর