উদ্দীপকে আশিকের স্বার্থ সংরক্ষণে সমাজকর্মের বিশেষ শাখায় সহায়তাকারী সমাজকর্মী কীভাবে ভূমিকা পালন করেছে? বিশ্লেষণ কর।
উত্তর: শিল্প দুর্ঘটনা ক্ষেত্রে শ্রম আইনের ধারায় দুর্ঘটনাকবলিত শ্রমিকদের সে আইনি সুরক্ষা তথা ক্ষতিপূরণসহ অন্যান্য সুবিধাদি. রয়েছে তার প্রাপ্তি নিশ্চিত করার মাধ্যমে শিল্প সমাজকর্মী আশিকের স্বার্থ সংরক্ষণে ভূমিকা রেখেছেন।উদ্দীপকের ঘটনায় দেখা যায়, পোশাক কারখানায় কর্মরত অবস্থায় আশিক দুর্ঘটনার শিকার হয়েছে এবং সমাজকর্মীর সহায়তার ক্ষতিপূরণ হিসেবে যথেষ্ট অর্থ লাভ করেছে। কারখানায় কর্মরত অবস্থায় দুর্ঘটনার শিকার প্রত্যেক শ্রমিক বা কর্মীর জন্য বাংলাদেশের 'শ্রম আইনে' ক্ষতিপূরণের ব্যবস্থা রাখা হয়েছে। এই আইন অনুযায়ী শিল্প দুর্ঘটনায় আহত আশিকের ক্ষতিপূরণ পাওয়ার আইনগত অধিকার রয়েছে এবং মালিক পক্ষও এই সুবিধা প্রদানে আইনত বাধ্য।সুতরাং শিল্প সমাজকর্মী তার Client বা মক্কেল আশিকের জন্য আইনানুগ সুবিধা দেওয়ার জন্য মালিকপক্ষের সাথে আলোচনায় বসবেন এবং শ্রম আইনের ধারায় উল্লিখিত সুবিধা অর্থাৎ আহত শ্রমিকের চিকিৎসার সম্পূর্ণ খরচ সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ এবং অসুস্থ অবস্থায় মজুরির যে বিধান রয়েছে, তা আলোচনা সাপেক্ষে আদায় করেছে। অন্যথায় শিল্প সমাজকর্মী আশিকের অধিকার লঙ্ঙ্গনের অভিযোগে আইনের আশ্রয় লাভকরেছেন, আদালতের শরণাপন্ন হয়েছেন। Legal Aid Service বা আইনগত সহায়তা সেবা প্রদানের মাধ্যমে অধিকার আদায় করেছে।সুতরাং আমি মনে করি, শ্রমিক আইনে উল্লিখিত সুবিধা অনুসারে শিল্প সমাজকর্মী আলোচনা অথবা আইনগত সহায়তা প্রদানের মাধ্যমে আশিকের স্বার্থ সংরক্ষণ করেছেন।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে আশিকের স্বার্থ সংরক্ষণে সমাজকর্মের বিশেষ শাখায় সহায়তাকারী …
উদ্দীপক
বরিশাল সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর