উক্ত শাখা সমাজকর্মের পেশাগত বিকাশে কতটা কার্যকর? মতামত দাও।
উত্তর: সমাজকর্ম সমাজের সুবিধাবঞ্চিত ও সমস্যাগ্রস্ত জনগণের জন্য একটি বহুমুখী দৃষ্টিভঙ্গিসম্পন্ন মানবিক পেশা হিসেবে স্বীকৃত।এটি সামাজিক ব্যক্তি, দল ও সমষ্টির আর্থসামাজিক সমস্যার ওপর গুরুত্ব প্রদানের পাশাপাশি মানুষের মনোসামাজিক সমস্যা সমাধানে এবং তাকে সমাজে সুষ্ঠুভাবে সামঞ্জস্য বিধানে সহায়তা করে। এক্ষেত্রে সাইকিয়াট্রিক সমাজকর্ম সমাজকর্মের পেশাগত বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি।সাইকিয়াট্রিক সমাজকর্ম সাধারণত মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তির, দলের বা সমষ্টির সমস্যা সমাধানে এবং পরিবেশের সাথে সামঞ্জস্য বিধানে সহায়তা করে। সাইকিয়াট্রিক সমাজকর্মী সাহায্যার্থীর সমস্যার সম্ভাব্য কারণ নির্ণয়, বিভিন্ন লক্ষ্যভুক্ত জনগণের সাথে আলাপ-আলোচনা করে তথ্য সংগ্রহ ও চিকিৎসা প্রদানে নানা ধরনের সেবা প্রদান করে সমস্যা সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এক্ষেত্রে মানসিক অসুস্থদের বিভিন্ন রকম কাউন্সেলিংয়ের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে প্রয়োজনে পুনর্বাসনের ব্যবস্থা করা, চিকিৎসাকালীন সময়ে সবাইকে রোগীর প্রতি সহানুভূতিশীল আচরণে উদ্বুদ্ধ করা, সমস্যার কার্যকরী সমাধানে সমস্যার প্রকৃতি দেখে বিভিন্ন সেবাকেন্দ্রে প্রেরণ প্রভৃতির মাধ্যমে তাকে সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবন ফিরিয়ে দিতে সাইক্রিয়াট্রিক সমাজকর্মের ভূমিকা অন্যন্য।সমাজকর্মের এ শাখার মাধ্যমে মানসিকভাবে বিপর্যন্ত সাহায্যার্থীর সমস্যার কারণ অনুসন্ধান থেকে শুরু করে চিকিৎসার সমাপ্তি পর্যন্ত প্রত্যক্ষভাবে সহায়তা প্রদান করা হয়ে থাকে, যা সমাজকর্ম পেশার বিকাশে খুবই গুরুত্বপূর্ণ।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উক্ত শাখা সমাজকর্মের পেশাগত বিকাশে কতটা কার্যকর? মতামত দাও।
উদ্দীপক
দিনাজপুর সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর