উদ্দীপকে ফাতেমার ফলপ্রসূ চিকিৎসা ব্যবস্থাপনায় সমাজকর্মীর ভূমিকার যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে ফাতেমার চিকিৎসা কার্যক্রম ফলপ্রসূ হওয়ার অন্যতম প্রধান কারণ চিকিৎসা সমাজকর্মীর কার্যকর পদক্ষেপ।জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে রোগীর সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমাদের দেশের হাসপাতালগুলোতে যথেষ্ট সংখ্যক চিকিৎসক না থাকায়, রোগীকে পূর্ণভাবে সুস্থ করে তোলার ক্ষেত্রে যথাযথ সেবা নিশ্চিত করা যায় না। আর এক্ষেত্রে সমাজকর্মীর ভূমিকা রোগীর সুস্থতার ক্ষেত্রে অবদান রাখে। প্রথমত, বেশির ভাগ চিকিৎসকই রোগের চিকিৎসা করেন। কিন্তু রোগীর চিকিৎসা করে সমাজকর্ম। রোগীর মানসিক অবস্থা সুস্থ করে চিকিৎসার অনুকূল করার ক্ষেত্রে সমাজকর্মী দায়িত্ব পালন করে। দ্বিতীয়ত, রাজিয়াদের চিকিৎসা তখনই ফলপ্রসূ হয়, যখন তারা চিকিৎসাকর্মে অংশগ্রহণ করে। রোগ নির্ণয় থেকে শুরু করে পথ্য ব্যবহার পর্যন্ত সকল ক্ষেত্রে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে চিকিৎসা সমাজকর্মী দায়িত্ব পালন করে। তৃতীয়ত, রাজিয়াসহ সকল রোগীরাই চিকিৎসার ক্ষেত্রে মানসিকভাবে পূর্ণভাবে সবল থাকে না। তাদের মানসিক অবস্থার, পুনরুদ্ধারে চিকিৎসা সমাজকর্মী, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চতুর্থত, চিকিৎসাক্ষেত্রে রোগীর সুস্থতা নির্ভর করে তার সামঞ্জস্য বিধানের ওপর। হাসপাতালের পরিবেশ ও নিয়মকানুনের সাথে রোগীর নিজেকে খাপ খাওয়াতে চিকিৎসা সমাজকর্মী প্রধান দায়িত্ব পালন করে। যারা যত দ্রুত সামঞ্জস্যবিধানে সক্ষম হবে, তারা তত দ্রুত আরোগ্য লাভ করবে। তাই বলা যায়, ফাতেমার ফলপ্রসূ চিকিৎসার ক্ষেত্রে সমাজকর্মীর ভূমিকা অনস্বীকার্য।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ফাতেমার ফলপ্রসূ চিকিৎসা ব্যবস্থাপনায় সমাজকর্মীর ভূমিকার যথ…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর