শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সমস্যা সমাধানের জন্য সমাজকর্মের কোন শাখা কাজ করে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে শিল্প সমাজকর্মের কথা বলা হয়েছে।শিল্প সমাজকর্ম, শিল্পকারখানার সমস্যা সমাধানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শ্রমিক ও মালিকদের মধ্যে ন্যায্যতা প্রতিষ্ঠা এবং পারস্পরিক সহযোগিতা নিশ্চিতকরণে তাদের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।শিল্প সমাজকর্মী সমস্যার গভীরে গিয়ে তার কারণ নির্ণয় করেন। উদাহরণস্বরূপ ন্যূনতম মজুরি বৃদ্ধি, কাজের নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং অর্থনৈতিক নিরাপত্তার মতো বিষয়গুলো বিশদভাবে বিশ্লেষণ করে সমস্যার মূল, কারণ চিহ্নিত করেন এবং সমাধানের লক্ষ্যে কাজ করেন। শিল্প সমাজকর্মী শ্রমিকদের আধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করেন। তারা শ্রমিকদের আইনি অধিকার, দাবি আদায়ের পদ্ধতি এবং নৈতিক আন্দোলনের প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত করেন। শিল্প সমাজকর্মী শ্রমিক ও মালিকদের মধ্যে একটি যোগাযোগের সেতু তৈরি করেন। উভয়পক্ষের দাবি-দাওয়া তুলে ধরে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করেন। এর ফলে শ্রমিক-মালিক বিরোধ এড়িয়ে একটি সমঝোতায় পৌঁছানো সহজ হয়।সুতরাং বলা যায়, শিল্প সমাজকর্ম উদ্দীপকের শিল্পকারখানার সমস্যা সমাধানে কাজ করে।

HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের সমস্যা সমাধানের জন্য সমাজকর্মের কোন শাখা কাজ করে? ব্যাখ্য…

উদ্দীপক

গাজীপুরের একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেওয়ায় উৎপাদন কমে যায়। শ্রমিকদের সাথে মালিক পক্ষের সম্পর্কের অবনতি ঘটে। এ অবস্থার উন্নয়নের জন্য মালিকপক্ষ সমাজকর্মী মি. শাকিলের দ্বারস্থ হন।

ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025

উত্তর

১৯৬৯ সালে বিদ্যালয় সমাজকর্ম চালু হয়।

উত্তর

সমাজকর্মের সবচেয়ে অনুশীলনধর্মী প্রায়োগিক শাখা হলো ক্লিনিক্যাল সমাজকর্ম। শারীরিক ও মানসিক আঘাত, প্রবল মানসিক চাপ ও বিষণ্ণতার ফলে সৃষ্ট ব্যক্তি, পরিবার ও দলের মনোদৈহিক সামাজিক সমস্যা সমাধানের জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পেশাদার সমাজকর্মী কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যসেবা হচ্ছে ক্লিনিক্যাল সমাজকর্ম। এ ধরনের সমাজকর্ম ব্যক্তি, দল ও সমষ্টির সব ধরনের মানবীয় কষ্ট ও ভোগান্তি দূর করার ক্ষেত্রে প্রয়োগ করা হয়। শারীরিক ও মানসিক স্বাস্থ্যসহ নানাবিধ সমস্যা যেমন- প্রিয়জনের মৃত্যু, 'ব্যক্তিগত অসামর্থ্য, পারিবারিক দ্বন্দ্ব, দাম্পত্য কলহ, বিবাহ বিচ্ছেদ, চাকরি হারানো ইত্যাদির ফলে জীবনযাত্রার বিধানে ক্লিনিক্যাল সমাজকর্ম কাজ করে থাকে।

উত্তর

উদ্দীপকে শিল্প সমাজকর্মের কথা বলা হয়েছে।শিল্প সমাজকর্ম, শিল্পকারখানার সমস্যা সমাধানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শ্রমিক ও মালিকদের মধ্যে ন্যায্যতা প্রতিষ্ঠা এবং পারস্পরিক সহযোগিতা নিশ্চিতকরণে তাদের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।শিল্প সমাজকর্মী সমস্যার গভীরে গিয়ে তার কারণ নির্ণয় করেন। উদাহরণস্বরূপ ন্যূনতম মজুরি বৃদ্ধি, কাজের নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং অর্থনৈতিক নিরাপত্তার মতো বিষয়গুলো বিশদভাবে বিশ্লেষণ করে সমস্যার মূল, কারণ চিহ্নিত করেন এবং সমাধানের লক্ষ্যে কাজ করেন। শিল্প সমাজকর্মী শ্রমিকদের আধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করেন। তারা শ্রমিকদের আইনি অধিকার, দাবি আদায়ের পদ্ধতি এবং নৈতিক আন্দোলনের প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত করেন। শিল্প সমাজকর্মী শ্রমিক ও মালিকদের মধ্যে একটি যোগাযোগের সেতু তৈরি করেন। উভয়পক্ষের দাবি-দাওয়া তুলে ধরে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করেন। এর ফলে শ্রমিক-মালিক বিরোধ এড়িয়ে একটি সমঝোতায় পৌঁছানো সহজ হয়।সুতরাং বলা যায়, শিল্প সমাজকর্ম উদ্দীপকের শিল্পকারখানার সমস্যা সমাধানে কাজ করে।

উত্তর

শিল্প সমাজকর্মে একজন সমাজকর্মী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তিনি শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে সেতুবন্ধন তৈরি করে শিল্পক্ষেত্রে ন্যয়বিচার, সমতা এবং শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখেন। তার কার্যক্রম শ্রমিকদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিল্পখাতের সামগ্রিক উন্নয়নেও সহায়ক। শিল্প সমাজকর্মী শ্রমিকদের ন্যূনতম মজুরি, কাজের সুষ্ঠু পরিবেশ এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করেন। তিনি শ্রমিকদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করেন এবং তাদের দাবিকে ন্যায্য উপায়ে তুলে ধরতে সাহায্য করেন। শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে কোনো দ্বন্দ্ব দেখা দিলে শিল্প সমাজকর্মী নিরপেক্ষ ভূমিকা পালন করে সমস্যার সমাধান করার চেষ্টা করেন। তিনি আলোচনার মাধ্যমে উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য সমাধান নিশ্চিত করেন। শিল্প সমাজকর্মী কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করেন। তিনি শ্রমিকদের সাথে মালিকদের মানবিক আচরণ এবং আইনানুগ নীতি মেনে চলার বিষয়টি নিশ্চিত করেন। পরিশেষে বলা যায়, একজন দক্ষ শিল্প সমাজকর্মী শ্রমিকদের কল্যাণ, শিল্প খাতের উন্নতি এবং মালিক-শ্রমিক শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার কার্যক্রম শ্রমিকদের মানোন্নয়ন এবং শিল্প খাতের টেকসই উন্নয়নে অপরিহার্য।
HSCSocial Work 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তুর আক্রমণ, অসামাজিক ব্যক্তিদের উপদ্রব, রোদ-বৃষ্টির তাপ ও শীত প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে।Q. উক্ত মৌল মানবিক চাহিদাটি কোনটির সাথে সম্পর্কিত?
i. স্থান
ii. বিশ্রাম
iii. বিনোদননিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-

Combined · 2017

  • Religere
  • Religare
  • Religar
  • Reliere

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?

Combined · 2017

  • বাল্যবিবাহ
  • জঙ্গিবাদ
  • বহুবিবাহ
  • যৌতুক প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?

Combined · 2018

  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৭৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

Combined · 2018

  • ভিটামিন-এ
  • ভিটামিন-বি
  • ভিটামিন-সি
  • আয়োডিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. উক্ত বিষয়টির প্রভাবে লতিফ মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিবে-
i. মৌল মানবিক চাহিদা পূরণে ঘাটতি
ii. অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা
iii. সার্বিক নিরাপত্তাহীনতানিচের কোনটি সঠিক?

Combined · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালিক থাকলেও বর্তমানে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে। সন্তানদের মধ্যে জমিজমা ভাগ হয়ে যাওয়ায় কৃষি জমিতে গড়ে উঠেছে বসতবাড়ি। ফলে উৎপাদন পূর্বের তুলনায় অনেক কমে এসেছে।Q. লতিফ মিয়ার সন্তানদের পরিবারে কোনটির প্রভাব লক্ষণীয়?

Combined · 2018

  • নিরক্ষরতা
  • বেকারত্ব
  • মাদকাসক্তি
  • জনসংখ্যা স্ফীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লীলা শারীরিক অসুস্থতার কারণে সম্মান শ্রেণির কয়েকটি ক্লাসে অনুপস্থিত থাকেন। মাঠকর্ম অনুশীলনে তাকে পেশাগত প্রতিষ্ঠানে (ফিল্ড প্লেসমেন্ট) প্রেরণের সময় জটিলতা দেখা দেয়। তার শ্রেণিশিক্ষক কয়েকটি কেস দিয়ে তাকে বলেন, 'যদি তুমি এ কেসগুলোর জন্য উপযুক্ত কৌশল নির্বাচন করতে পার, তাহলে তোমাকে মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করব।' মনে কর 'সন্ধ্যা একবার গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না এবং 'দ্বীপ শ্রেণির বন্ধুদের প্ররোচনায় মাদকাসক্ত হয়ে পড়েছে।' লীলা যথাযথভাবে দুটি কেসেরই কৌশল নির্বাচন করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে তিনি মাঠকর্ম সম্পন্ন করেন, তার বিশ্বাস তিনি পেশাদার কর্মীর সকল যোগ্যতাই অর্জন করেছেন।
মাঠকর্মের একটি নীতি উল্লেখ কর।
মাঠকর্মের একটি উদ্দেশ্য উল্লেখ করে এর গুরুত্ব ব্যাখ্যা কর
উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তা ব্যাখ্যা কর।
এ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দীপ্রা অটিস্টিক শিশু। সে খুবই চঞ্চল স্বভাবের। তার বাবা-মা উভয়েই চাকরিজীবী। তার সম্পর্কে স্কুলে, গৃহে এবং প্রতিবেশীর নিকট বহু অভিযোগ। মাঝে মাঝে সে বিভিন্ন ভাইরাসজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকে। এ বিদ্যালয়ে সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা মাঠকর্ম অনুশীলন করে। অন্যান্য শিশুর ন্যায় তার কেসটিও মাঠকর্ম প্রশিক্ষণার্থী কাজল পরিচালনা করছেন। কাজল দীপ্রাসহ অনেকের কেসে যথাযথ মাঠকর্ম অনুশীলন কৌশল প্রয়োগ করতে পেরেছেন বলে Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হয়েছেন।
কেস কী?
মাঠকর্ম নীতিমালার যেকোনো একটি নীতি উল্লেখ করে ব্যাখ্যা কর বা একটি কেসের উদাহরণ দাও এবং ব্যাখ্যা কর কেন এটি কেস?
দীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা কর
কাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযথ প্রয়োগ তাকে এ পুরস্কার অর্জনে সফল করেছে? মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিফাত সাহেব একটি ব্যক্তিকেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীরা তাদের অর্জিত তত্ত্বীয় জ্ঞানের বাস্তব প্রয়োগের ৬০ কর্মদিবস তার তত্ত্বাবধানে কাজ করে থাকে। তিনি তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করেন। সময় শেষে শিক্ষার্থীরা তাদের সমগ্র কর্মকান্ডের ওপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে এক কপি তার কাছে। জমা দেয়। রিফাত সাহেব এ প্রতিবেদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানের। কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন।
বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কবে
মাঠকর্ম বলতে কী বোঝায় ?
রিফাত সাহেব কীভাবে তার প্রতিষ্ঠানের কর্মকান্ডের মূল্যায়ন করে থাকেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: রহিম প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জন্তইংরেজি Religion শব্দটি উৎপত্তি হয়েছে-সাম্প্রতিক কালের জাতীয় সমস্যা কোনটি?কত সালে ব্র্যাক প্রতিষ্ঠা করা হয়?গলগন্ড রোগ হয় কীসের অভাবে?নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মানিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: লতিফ মিয়া এক সময় অনেক জমির মালএ ঘটনায় লীলার বিশ্বাসকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?উক্ত ঘটনা দুটিতে লীলা মাঠকর্ম অনুশীলনের কোন কৌশলগুলো এবং কেন নির্বাচন করেছিলেন তকাজলের Best Social Work Practitioner হিসেবে পুরস্কৃত হওয়ার পেছনে কোন কৌশলের যথাযদীপ্রার ক্ষেত্রে পরিচালিত কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি ব্যাখ্যা করউদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের আলোকে একটি নমুনা প্রতিবেদন তৈরি কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।