উক্ত শাখায় একজন সমাজকর্মী কীরূপ ভূমিকা গ্রহণ করতে পারেন তা বিশ্লেষণ কর।
উত্তর: শিল্প সমাজকর্মে একজন সমাজকর্মী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তিনি শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে সেতুবন্ধন তৈরি করে শিল্পক্ষেত্রে ন্যয়বিচার, সমতা এবং শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখেন। তার কার্যক্রম শ্রমিকদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিল্পখাতের সামগ্রিক উন্নয়নেও সহায়ক। শিল্প সমাজকর্মী শ্রমিকদের ন্যূনতম মজুরি, কাজের সুষ্ঠু পরিবেশ এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করেন। তিনি শ্রমিকদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করেন এবং তাদের দাবিকে ন্যায্য উপায়ে তুলে ধরতে সাহায্য করেন। শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে কোনো দ্বন্দ্ব দেখা দিলে শিল্প সমাজকর্মী নিরপেক্ষ ভূমিকা পালন করে সমস্যার সমাধান করার চেষ্টা করেন। তিনি আলোচনার মাধ্যমে উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য সমাধান নিশ্চিত করেন। শিল্প সমাজকর্মী কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করেন। তিনি শ্রমিকদের সাথে মালিকদের মানবিক আচরণ এবং আইনানুগ নীতি মেনে চলার বিষয়টি নিশ্চিত করেন।পরিশেষে বলা যায়, একজন দক্ষ শিল্প সমাজকর্মী শ্রমিকদের কল্যাণ, শিল্প খাতের উন্নতি এবং মালিক-শ্রমিক শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার কার্যক্রম শ্রমিকদের মানোন্নয়ন এবং শিল্প খাতের টেকসই উন্নয়নে অপরিহার্য।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উক্ত শাখায় একজন সমাজকর্মী কীরূপ ভূমিকা গ্রহণ করতে পারেন তা বিশ্লেষণ…
উদ্দীপক
উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর