উদ্দীপকে সমাজকর্মের কোন শাখা থেকে ফাতেমাকে সেবা প্রদান করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ফাতেমাকে সেবা প্রদানের ক্ষেত্রে সমাজকর্মের চিকিৎসা সমাজকর্ম শাখার প্রয়োগ ঘটেছে।সমাজকর্মের যে কর্মসূচি চিকিৎসাক্ষেত্রে বাধাদানকারী উপাদানসমূহ দূরীকরণের মাধ্যমে অসুস্থ ব্যক্তিকে সুস্থ হতে সার্বিকভাবে সহায়তা করে তাই চিকিৎসা সমাজকর্ম। চিকিৎসা সমাজকর্মী তার জ্ঞান, দক্ষতা, কৌশল, দৃষ্টিভঙ্গি, নীতি, পদ্ধতি প্রভৃতি প্রয়োগ করে চিকিৎসারত রোগীর চিকিৎসাসংক্রান্ত সকল প্রতিবন্ধকতা দূর করার মাধ্যমে চিকিৎসাব্যবস্থাকে অধিকতর ফলপ্রসূ করে তোলে। Walter A. Friedlander এর মতে, চিকিৎসা সমাজকর্ম সম্প্রতি উদ্ধৃত সমাজকর্মের সেই বিশেষায়িত পদ্ধতি, যা কোনো হাসপাতাল, ক্লিনিক বা চিকিৎসা প্রতিষ্ঠানে প্রয়োগ করা হয়। যাতে রোগীর পক্ষে সেবাসমূহ কার্যকরভাবে গ্রহণের সুযোগ সৃষ্টি হয়। উদ্দীপকে রাজিয়ার চিকিৎসা সেবা পাওয়ার ক্ষেত্রে সমাজকর্মীদের সহায়তা এবং চিকিৎসা পরবর্তী খোজখবর নেওয়া- এগুলো চিকিৎসা সমাজকর্মের অন্তর্ভুক্ত। কেননা তারা চিকিৎসা সেবার ক্ষেত্রে সমাজকর্মের জ্ঞান প্রয়োগ করেছে। সুতরাং বলা যায়, ফাতেমাকে চিকিৎসা সমাজকর্ম শাখা থেকে সেবা প্রদান করা হয়েছে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সমাজকর্মের কোন শাখা থেকে ফাতেমাকে সেবা প্রদান করা হয়েছে? ব…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর