উদ্দীপকে বর্ণিত নাবিলার কার্যক্রমে সমাজকর্মের কোন বিশেষ শাখার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে নাবিলার কার্যক্রমে সমাজকর্মের চিকিৎসা সমাজকর্ম শাখার প্রয়োগ ঘটেছে।একজন রোগী হাসপাতালে ভর্তি হওয়ার পর বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক ও মানসিক প্রতিবন্ধকতার সম্মুখীন হন। এগুলো চিহ্নিত করে রোগীর শারীরিক, মানসিক তথা সর্বজনীন কল্যাণ সাধনে সচেষ্ট সমাজকর্মের শাখাই 'চিকিৎসা সমাজকর্ম। সমাজকর্মীরা রোগীকে পরিবেশের সাথে সামঞ্জস্য বিধান, মানসিক সমর্থন দান, বস্তুগত ও অবস্তুগত সেবার মাধ্যমে সক্ষম করে তোলেন। বস্তুগত সেবার মধ্যে রয়েছে' ওষুধপণ্য, রোগের ধরন অনুযায়ী প্রয়োজনীয় উপকরণ প্রদান এবং অবস্তুগত সেবার মধ্যে রয়েছে সামাজিক ও মানসিক সমর্থন, সামাজিক যোগাযোগ, চিকিৎসকের সাথে যোগাযোগ রক্ষা এবং পুনর্বাসন পর্যন্ত সার্বিক সেবা প্রদান করে থাকে। উদ্দীপকের সকল দিক লক্ষ করলে দেখা যায়, নাবিলার কার্যক্রমে সমাজকর্মের বিশেষ শাখা চিকিৎসা সমাজকর্মের সাদৃশ্য রয়েছে। তাই নাবিলার কার্যক্রম হচ্ছে চিকিৎসা সমাজকর্মের আওতাভুক্ত।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত নাবিলার কার্যক্রমে সমাজকর্মের কোন বিশেষ শাখার মিল র…
উদ্দীপক
বরিশাল সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর