উদ্দীপকে রাজিয়ার ফলপ্রসূ চিকিৎসা ব্যবস্থাপনায় সমাজকর্মীর ভূমিকার যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে রাজিয়ার ফলপ্রসূ চিকিৎসা ব্যবস্থাপনায় সমাজকর্মীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত চিকিৎসকরা যে কোনো রোগীর অসুস্থতার ধরনের ওপর গুরুত্ব দিয়ে চিকিৎসা করেন। কিন্তু পূর্ণাঙ্গ চিকিৎসা শুধু রোগ নির্ণয়ের ওপর নির্ভর করে না। এক্ষেত্রে রোগীর আর্থ-সামাজিক, পারিবারিক এবং মানসিক অবস্থাও বিবেচনায় আনতে হয়। একজন চিকিৎসা সমাজকর্মী মূলত এ বিষয়গুলো নিয়ে কাজ করেন। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের কাছে এর পরিবেশ ও নিয়ম-কানুন সম্পূর্ণ অপরিচিত থাকে। ফলে প্রাথমিকভাবে অনেক রোগী হাসপাতালের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারেন না। এক্ষেত্রে চিকিৎসা সমাজকর্মী রোগীদের সহায়তা করতে পারেন। এছাড়া দারিদ্র্যের কারণে অনেক রোগীই চিকিৎসার ব্যয়ভার বহন করতে ব্যর্থ হন। এক্ষেত্রে সমাজকর্মীরা রোগীর জন্য অর্থ সাহায্যের ব্যবস্থা করতে পারেন। অনেক সময় রোগীরা চিকিৎসার জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাতে ভয় পান। এক্ষেত্রে সমাজকর্মী রোগীকে মানসিক সমর্থন দিয়ে সহজ- স্বাভাবিক করে তুলতে পারেন। এছাড়া রোগী সম্পর্কে যাবতীয় তথ্য যেমন— ব্যক্তিগত, পারিবারিক, আর্থিক বিভিন্ন তথ্য, বন্ধুমহল কিংবা কর্মস্থলে তার অবস্থান, মানসিক হতাশা বা হীনমন্যতা ইত্যাদি) সংগ্রহ করে রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদানের ক্ষেত্রে চিকিৎসককে সহায়তা করতে পারেন । উদ্দীপকেও দেখা যায়, চিকিৎসা সমাজকর্মী রাজিয়ার চিকিৎসাকে ফলপ্রসূ করতে তাকে হাসপাতালে ভর্তি, পরীক্ষা-নিরীক্ষা, ঔষধ-প্রদান, মানসিক সমর্থন দানসহ চিকিৎসা প্রক্রিয়া শেষ হওয়ার পরও স্বাস্থ্যবিধি পালনে খোঁজখবর রেখেছেন । পরিশেষে বলা যায়, রোগীর চিকিৎসা গ্রহণ করতে আসার সময় থেকে সম্পূর্ণভাবে সুস্থ হওয়া পর্যন্ত চিকিৎসা সমাজকর্মী রাজিয়ার মতো রোগীদের চিকিৎসা ফলপ্রসূ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে রাজিয়ার ফলপ্রসূ চিকিৎসা ব্যবস্থাপনায় সমাজকর্মীর ভূমিকার …
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর