নুসরাতকে পড়াশোনায় মনোযোগী করে তুলতে সমাজকর্মের কোন শাখা সহায়ক হতে পারে? বিশ্লেষণ কর।
উত্তর: নুসরাতকে পড়াশোনায় মনোযোগী করে তুলতে সমাজকর্মের বিদ্যালয় সমাজকর্ম শাখা সহায়ক হতে পারে। বিদ্যালয় সমাজকর্ম সমাজকর্মের এমন একটি শাখা যেখানে শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রমকে মসৃণ করতে কার্যকর ভূমিকা পালন করা হয়। বিদ্যালয় সমাজকর্মী নুসরাতের সমস্যার সকল বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে জানার জন্য সর্বপ্রথম তথ্য সংগ্রহ করবে পরিস্থিতি বিচেনায় নিয়ে নুসরাতের অভিভাবকদের সাথে সু-পরামর্শ করে তাদেরকে সর্বপ্রথম বিয়ে থেকে সড়ে আসতে উদ্বুদ্ধ করবে। যেহেতু তার শিক্ষা হুমকীর মুখে, তাই সমাজকর্মী সামাজিক পরিবেশে পরিবর্তন আণায়নে বিশেষ করে বখাটে ছেলেদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের সাহায্য নিতে পারেন। স্কুলে আগমনে যেকোনো ধরনের সমস্যা সমাধানে সমাজকর্মী ভূমিকা রাখতে পারে। অন্যদিকে বাবা-মা নুসরাতের বিয়ের ব্যাপারে অনঢ় থাকলে স্থানীয় প্রশাসনের সাহায্য নিতে পারে। এভাবে নুসরাতের পড়াশুনার সুযোগকে প্রসারিত করে তার সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোই বিদ্যালয় সমাজকর্মীর কাজ। অতএব বলতে হয়, নুসরাতের পড়াশোনায় মনোযোগ ফিরিয়ে আনতে বিদ্যালয় সমাজকর্ম শাখা ভূমিকা রাখতে পারে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
নুসরাতকে পড়াশোনায় মনোযোগী করে তুলতে সমাজকর্মের কোন শাখা সহায়ক হত…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর