প্রবীণদের কল্যাণে এলাকার সংগঠনে সমাজকর্মীর কীরূপ ভূমিকা হতে পারে বলে মনে কর? মতামত দাও।
উত্তর: প্রবীণদের কল্যাণে গঠিত এসব সংগঠনে একজন সমাজকর্মীর বহুমুখী ভূমিকা রয়েছে বলে আমি মনে করে। একজন সমাজকর্মী সর্বপ্রথম সামাজিক সচেতনতা সৃষ্টি করতে পারে । বিভিন্নভাবে প্রবীণদের প্রতি কর্তব্য পালনে তাদের অধিকার রক্ষায় জনসাধারণের মধ্যে পরিবর্তন আনয়নে ভূমিকা পালন করতে পারে । ঐতিহ্যগত মূল্যবোধ জাগ্রতকরণের মাধ্যমে প্রবীণ লোকদের ক্ষেত্রে রক্ষাকবচ হিসেবে কাজ করতে উদ্বুদ্ধ করতে পারে। আবার প্রবণীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে আরও উদ্যোগ গ্রহণ, বয়স্ক ভাতা বৃদ্ধি, সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রচলন প্রভৃতিতে ভূমিকা রাখতে পারে। জাতীয় পর্যায়ে প্রধান নীতি যা রয়েছে তা আরও সমৃদ্ধ করার পাশাপাশি নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করতে সরকারি পর্যায়ে পরামর্শের ভূমিকা পালন করতে পারে। প্রবীণদের সমস্যা সমাধানে সমস্যার বাস্তব চিত্র তুলে আনতে সামাজিক গবেষণা পরিচালনা করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হলো প্রবীণদেরকে তার অবস্থানে সামঞ্জস্যবিধানে সহায়তা করতে পারে। সুতরাং দেখা যাচ্ছে, প্রবীণদের কল্যাণে একজন সমাজকর্মীর ভূমিকা নানামুখী ।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
প্রবীণদের কল্যাণে এলাকার সংগঠনে সমাজকর্মীর কীরূপ ভূমিকা হতে পারে বল…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর