উদ্দীপকে নুরোজ আলীর কল্যাণে সমাজকর্মের কোন শাখার জ্ঞান প্রয়োগ করা যেতে পারে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে নুরোজ আলীর কল্যাণে সমাজকর্মের প্রবীণকল্যাণ শাখার জ্ঞান প্রয়োগ করা যেতে পারে। কমলাপুরের বাসিন্দা নুরোজ আলীর বয়স ৭০ বছর। তিনি জীবনের প্রান্তিক পর্যায়ে এসে পৌঁছেছেন। তার এ অবস্থাকে বলা হয় প্রবীণ অবস্থা। সমাজকর্মের একটি শাখা প্রবীণদের নিয়ে কাজ করে, যা প্রবীণ কল্যাণ সমাজকর্ম হিসেবে খ্যাত। প্রবীণকল্যাণ সমাজকর্মের এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমাজের প্রবীণদের অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের সার্বিক নিরাপত্তা বিধান করা হয়। প্রবীণ কল্যাণ সমাজকর্মীরা প্রবীণদের জন্য নানাবিধ সেবা প্রদান এবং প্রবীণদের সামাজিক অধিকার রক্ষায় কাজ করে থাকেন। প্রবীণদের নানাবিধ সমস্যা যেমন, আর্থিক অসচ্ছলতা, মানসিক সংকট তথা হতাশা, একাকিত্ব, বিষণ্ণতাসহ নানাবিধ সমস্যার সমাধানে প্রবীণকল্যাণ কর্মীরা তৎপরতা রাখেন। উদ্দীপকে দেখা যায়, নুরোজ আলী অত্যন্ত অসহায়বোধ করছেন এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন। এক্ষেত্রে নুরোজ আলীর সমস্যা সমাধানে অর্থাৎ হতাশা কাটিয়ে আত্মবিশ্বাস এবং মানসিক দৃঢ়তা ফিরিয়ে আনতে সমাজকর্মীরা তাদের বিশেষ দক্ষতা, জ্ঞান এবং পদ্ধতির প্রয়োগ করতে পারেন। সুতরাং উদ্দীপকের নুরোজ আলীর কল্যাণে সমাজকর্মের প্রবীণ কল্যাণ শাখা ভূমিকা রাখতে পারে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে নুরোজ আলীর কল্যাণে সমাজকর্মের কোন শাখার জ্ঞান প্রয়োগ করা …
উদ্দীপক
বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর