বাংলাদেশে উক্ত বিশেষায়িত শাখার প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সমাজকর্মের বিশেষায়িত শাখা-বিদ্যালয় সমাজকর্মের বাংলাদেশে গুরুত্ব অত্যধিক। মানুষের সুপ্ত প্রতিভা এবং সৃজনশীল ক্ষমতা বিকাশের ক্ষেত্রে শেখার বিকল্প কল্পনা করা যায় না। শিক্ষা হলো মানবসম্পদ উন্নয়নের সর্বোত্তম কৌশল। তাই বিদ্যালয় পরিবেশকে যথাসম্ভব শিশু বান্ধব ও সৃজনশীল করে শিক্ষার্থ, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে একটি ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে বিদ্যালয় সমাজকর্ম অত্যধিক ভূমিকা পালন করে। শিক্ষার পরিবেশে বাধা সৃষ্টিকারী উপাদানগুলো মূলোৎপাটন ও উন্নয়নই বিদ্যালয় সমাজকর্মের মূল দর্শন। শিক্ষার্থী এবং তার পরিবারের সঙ্গে ব্যক্তিগত ও দলীয় কাউন্সিলিং সেবা প্রদান করে শিক্ষাপ্রতিষ্ঠানকে মনোরম করে তোলে বিদ্যলয় সমাজকর্ম। অনেক ক্ষেত্রে পরিবারের কারণে শিক্ষার্থীর মধ্যে অস্বাভাবিক আচরণ করে। এক্ষেত্রে সামাজিক ও মানসিক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। এছাড়াও দরিদ্র শিশু-কিশোরদের বিদ্যালয়ের পথ সহজ করে তোলে । শিক্ষার্থীর মধ্যে অসংলগ্নতার কারণ উদ্ঘাটন করে সমাধান নিশ্চিত তাদেরকে স্কুলমুখী করা হয় এবং স্কুলে ঝরেপড়া রোধকল্পে পদক্ষেপ গ্রহণ করা হয়। সমস্যাগ্রস্ত ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিকাশে এবং সামাজিক পরিবেশগত তথ্যাদি সংগ্রহের ক্ষেত্রে সমাজকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দুর্বল, অমনোযোগী ও কম মেধাসম্পন্ন শিক্ষার্থীদের যথাযথ যত্ন নেওয়া শিক্ষক, অভিভাবক একা কারোর পক্ষে সম্ভব নয় । সেক্ষেত্রে সমাজকর্মীর প্রয়োজনীয়তা রয়েছে। মোটকথা, বিদ্যালয় সমাজকর্ম বিদ্যালয় শিক্ষার্থীকে নিরাপদ করে তোলার মাধ্যমে জাতি গঠনে ভূমিকা রাখে। তাই বাংলাদেশে বিদ্যালয় সমাজকর্মের গুরুত্ব অত্যাধিক ।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশে উক্ত বিশেষায়িত শাখার প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর