উদ্দীপকে ইঙ্গিকৃত নুরোজ আলীদের কল্যাণে একজন সমাজকর্মীর ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত নুরোজ আলী বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন। প্রবীণদের এরূপ নানামুখী সমস্যা বিদ্যমান থাকে। এসব সমস্যা সমাধান করে প্রবীণদের কল্যাণ সাধনে সমাজকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন । নিচে প্রবীণদের কল্যাণে সমাজকর্মীর ভূমিকা তুলে ধরা হলো- ১. সামাজিক সচেতনতা বৃদ্ধি করা : প্রবীণদের সমস্যা সমাধান করার জন্য সবাইকে সচেতনভাবে চেষ্টা করতে হবে। এজন্য থাকতে হবে আন্তরিকতা। মনে রাখতে হবে তারাও একসময় নবীন ছিল এবং নবীনরাও একসময় প্রবীণ হবে। তাই তাদের সমস্যা দূর করার জন্য দায়িত্ব নিতে হবে। তাদেরকে অবহেলা না করে সমাজে যথাযোগ্য মর্যাদা দান করতে হবে। আর সমাজকর্মীরা গণ মানুষকে এক্ষেত্রে এসব ধ্যানধারণায় মানুষকে উদ্বুদ্ধ করেন। ২. আর্থিক সংযোগ প্রদান : প্রবীণদের সমস্যার পিছনে বেশিরভাগ দায়ী আর্থিক অসচ্ছলতা। সমাজকর্মীরা তাদের আর্থিক সংযোগ প্রদানের জন্য রাষ্ট্রীয় ভাতাসহ অন্যান্য আর্থিক সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেন। ৩. প্রচার মাধ্যমের সাহায্য : সমাজকর্মীরা পত্রপত্রিকা, টিভি, ইলেকট্রনিক মিডিয়া, টিভি প্রভৃতি প্রচার মাধ্যমে প্রবীণদের সমস্যাকে গুরুত্বসহকারে প্রচার করে সমস্যা সমাধানের জন্য জনমত গঠন করতে পারেন। ৪. স্বাস্থ্যসেবা প্রদান : প্রবীণদের বড় সমস্যা হলো তারা নানা ধরনের রোগব্যাধিতে আক্রান্ত হন। কিন্তু তারা দারিদ্র্যের কারণে উপযুক্ত চিকিৎসাসেবা পান না। তাই সমাজকর্মীরা তাদের চিকিৎসার ব্যবস্থা করেন। ৫. চিত্তবিনোদনের ব্যবস্থা : প্রবীণদের মানসিক দিক চাঙ্গা রাখার জন্য তাদের ক্ষেত্রে প্রযোজ্য বিনোদনের ব্যবস্থা করতে হবে। এজন্য সমাজকর্মীরা বয়স্ক বিনোদনকেন্দ্র গড়ে তোলেন। বিনোদন কেন্দ্রগুলোতে পত্রপত্রিকা পড়া ও খেলাধুলার ব্যবস্থা করে থাকেন। এছাড়াও সমাজকর্মীরা দেশের প্রবীণ সংখ্যা কত তাদের প্রকৃত সমস্যা কী, তাদের চাহিদাই বা কী এ সংক্রান্ত তথ্য জানার জন্য জরিপকার্য পরিচালনা করেন। প্রবীণদের মধ্যে যাদের পরিবারে স্থান নেই বা অতিদরিদ্র সমাজকর্মীরা তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করেন। বয়স্করা যাতে তাদের অবসর সময় কাটাতে পারেন এবং তাদের অধিকার আদয়ে সোচ্চার হতে পারেন, সেজন্য বয়স্ক সংগঠন গড়ে তুলতে উদ্বুদ্ধ ও সহযোগিতা করেন।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিকৃত নুরোজ আলীদের কল্যাণে একজন সমাজকর্মীর ভূমিকা বিশ্ল…
উদ্দীপক
বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর