উদ্দীপকের রাবেয়া করিমের কল্যাণে সমাজকর্মের কোন শাখার জ্ঞান প্রয়োগ করা যেতে পারে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের রাবেয়া করিমের কল্যাণে সমাজকর্মের অন্তর্গত একটি বিশেষ শাখা চিকিৎসা সমাজকর্ম প্রয়োগ করা যেতে পারে। সমাজকর্মের যে কর্মসূচি চিকিৎসাক্ষেত্রে বাধাদানকারী উপাদানসমূহ দূরীকরণের মাধ্যমে অসুস্থ ব্যক্তিকে সুস্থ হতে সার্বিকভাবে সহায়তা করে তাই চিকিৎসা সমাজকর্ম। চিকিৎসা সমাজকর্মী তার জ্ঞান, দক্ষতা, কৌশল, দৃষ্টিভঙ্গি, নীতি, পদ্ধতি প্রভৃতি প্রয়োগ করে চিকিৎসারত রোগীর চিকিৎসাসংক্রান্ত সকল প্রতিবন্ধকতা দূর করার মাধ্যমে চিকিৎসা ব্যবস্থাকে অধিকতর ফলপ্রসূ করে তোলে। Walter A. Friedlander -এর মতে, চিকিৎসা সমাজকর্ম সম্প্রতি উদ্ভূত সমাজকর্মের সেই বিশেষায়িত পদ্ধতি, যা কোনো হাসপাতাল, ক্লিনিক বা চিকিৎসা প্রতিষ্ঠানে প্রয়োগ করা হয়; যাতে রোগীর পক্ষে সেবাসমূহ কার্যকরভাবে গ্রহণের সুযোগ সৃষ্টি হয়। উদ্দীপকের রাবেয়া করিমের চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে মেডিকেলে কর্মরত একজন কর্মকর্তার এগিয়ে আসা এবং ভর্তির ব্যবস্থা করা, রাবেয়ার চিকিৎসা সংক্রান্ত তথ্য ডাক্তারকে প্রদান করা এগুলো চিকিৎসা সমাজকর্মেরই আওতাভুক্ত। সুতরাং বলা যায়, উদ্দীপকের রাবেয়া করিমের কল্যাণে সমাজকর্মের বিশেষায়িত শাখা চিকিৎসা সমাজকর্ম প্রয়োগ করা যেতে পারে।
HSC Social Work 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের রাবেয়া করিমের কল্যাণে সমাজকর্মের কোন শাখার জ্ঞান প্রয়োগ…
উদ্দীপক
বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর